• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

মতলবে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেটে অলস মেলা দলের আলসে অংশ গ্রহণ

Lovelu / ১২৭ Time View
Update : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

ষ্টাফ রিপোর্টারঃ

মতলব দক্ষিণ উপজেলার নিউ হোষ্টেল মাঠে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেটে মুখোমুখি হয় মতলব মাঠের সাবেক খেলোয়াড়দের দল অলশমেলা ক্রিকেট দল ও মতলব উত্তরের আদুরভিটি ক্রিকেট একাদশ। অলস মেলা ক্রিকেট দলের এজন্য আলসে অংশগ্রহণ।

৩১ডিসেম্বর মঙ্গলবার সকালের ক্রিকেট ম্যাচ দেখার জন্য অসংখ্য দর্শকের সমাগম হয়।টসে আদুরভিটি একাদশের অধিনায়ক শোহরাব হোসেন পরাজিত হলে অলস মেলার একাদশের অধিনায়ক শামসুজ্জামান ডলার টসে জয়লাভ করে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। আদুরভিটি ক্রিকেট দলে বর্তমান সময়ে টেপটেনিসে সারা দেশ বিচরণ করে খেলা অলরাউন্ডার মুন্নাসহ নতুন প্রজন্মের বেশ ক’জন টেপটেনিসের তারকা খেলোয়াড় অংশগ্রহণ করে । তবে অলস মেলা ক্রিকেট একাদশ টিমের সর্বকনিন্ঠ খেলোয়াড়ের বয়স ৩২বছর।

তবে দলের যেই নাম সেই কাজ।দলের নাম অলস মেলা ক্রিকেট একাদশ। খেলা শুরু হওয়ার কথা সকাল ১০টায়।অলস মেলা দলের অধিনায়ক ৫০বছরের শামসুজ্জামান ডলার ও সহ-অধিনায়ক ৪৫বছর বয়সের মিজানুর রহমান কাজল দলের নামের সাথে মিল রেখে মাঠে আসে সাড়ে ১০টায়।

অনেকক্ষণ অপেক্ষার পর সাড়ে ১০টাতেই টস।অলস মেলা টসে জয়লাভ করে ব্যাটিং এ নামে ৪১ বছরের বাবু আর সাথে পার্টনার হিসাবে মাঠে নামে ৪৬ বছরের জসিম।বাবু দু’টি চারের মাধ্যমে ৯রান করে আউট হলে মাঠে নামে দলের সর্বকনিন্ঠ খেলোয়াড় ৩২ বছরের ইব্রাহিম সুমন।
৪-৬এর মাধ্যমে ২৯ রান করে বিশাল ছক্কা হাকাতে গিয়ে বাউন্ডারীতে ক্যাচে পরিনত হয় ইব্রাহিম সুমন।এর পর মাঠে নামে অলরাউন্ডার রাসেল।অপরদিকে ওপেনার জসিম আউট হলে মাঠে নামে একসময়ের মাঠমাতানো অলরাউন্ডার মিজানুর রহমান কাজল।কাজল বর্তমানে সারাদেশ বিচর করে খেলা টেপটেনিসের অলরাউন্ডার মুন্নাকে বিশাল ছক্কা মারার পরের বলেই মুন্না কাজলকে সরাসরি বোল্ড করলে ৯রান করে আউট হয় কাজল।কাজলের উইকেটের পতন হলে মাঠে নামে বাঁহাতি অলরাউন্ডার আশরাফুল জাহান শাওলিন। শাওলিনের উইকেটের পতনের মধ্যদিয়ে দলের সংগ্রহ হয় ৫উইকেটে ৭৭রান।ব্যাটিং এ মাঠেনামে মানিক। মানিক ছক্কা মারতে গিয়ে বাউন্ডারীতে ক্যাচে পরিনিত হলে দলীয় ৯০রানে আউট হলে মাঠে নামে একসময়ের এটাকিং ব্যাটম্যান শিপলু।দলীয় রান ৬উইকেটে ৯৭রান।রাসেলের দায়িত্বশীল ব্যাটিং এ ১৫ওভারে দলের সংগ্রহ দাড়ায় ১০৮রানে।১১৬রানে ব্যাক্তিগত ৩৬রানে আউট হয় রাসেল।ব্যাটিং এ মাঠে নামে আলমাছ। ১১৮রানের মাথায় শিপলু আউট হলে মাঠে নামে লিংকন।লিংকন মাঠে নেমেই বিশাল ছক্কা মেরে রানের খাতা খুলে।১২৫রানে অলসমেলা একাদশ অলআউট হয়ে যায়।

মতলব উত্তরের আদিরভিটি ক্রিকেট একাদশের হয়ে সারাদেশ মাতিয়ে বেড়ানো টেপটেনিস অলরাউন্ডার মুন্না অলস মেলা একাদশের উদ্বেধনী বোলার রাসেলের প্রথম বলেই বিশাল ছক্কা মেরে রানের খাতা খুল্লেও পরের বলেও ওভার বাউন্ডারী হাকাতে গেলে বাউন্ডারীতে চমৎকার ক্যাচ লুফেনেয় অলস মেলার লিংকন। আদুরভিটি দলের শক্তিশালী ব্যাটিং লাইআপ আর অলস মেলা ক্রিকেট দলের সর্বোচ্চ ৫০ ও সর্বনিন্ম ৩২বছরের এই খেলোয়াদের প্র্যাকটিস না থাকায় ক্যাচ মিসের মহড়া চলতে থাকলে ১০ওভারের মধ্যেই আদুরভিটি ক্রিকেট একাদশ জয়ের বন্দরে পৌঁছে যায়।

দলীয় অধিনায়ক শোহরাফ এ মাঠের প্রবীন খেলোয়াড়দের জমজমাট ক্রিকেট টুর্নামেন্টে অংশ গ্রহন করার জন্য অভিনন্দন জানায়। সর্বোচ্চ রান সংগ্রহ করে বিজয়ী আদুরভিটি ক্রিকেট একাদশের জিদান হাফ সেঞ্চুরী করে ম্যান অফ দ্যা ম্যাচ হবার গৌরব অর্জন করেন।

খেলার ধারাবর্ননায় ছিলেন ফয়সাল আহমেদ আর
আম্পায়ারের দায়িত্ব পালন করে মাহবুব আলম ও মাহবুবুর রহমান। টুর্নামেন্ট কমিটির আহবায়ক মতলবের সাবেক তারকা অলরাউন্ডার ও ক্রীড়া সংগঠক মিজানুর রহমান কাজল।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category