• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

মতলবে দেড় মাস বয়সের বিক্রিত নুসাইবা পুলিশের সহযোগীতায় মায়ের কোলে

Lovelu / ১৪০ Time View
Update : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

শহিদুল ইসলাম খোকন : 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় দেড় মাস বয়সী নুসাইবা পুলিশের সহযোগীতায় ফিরলেন মায়ের কোলে। ঘটনাটি ঘটেছে উপজেলার ফতেহপুর পশ্চিম ইউনিয়নের রাঢ়ী কান্দি গ্রামে। 

জানা যায়, গতবছর ২৪ এপ্রিল উপজেলার ফতেহপুর পশ্চিম ইউনিয়নের রাঢ়ী কান্দি গ্রামের তফাজ্জল হোসেনের মেয়ে বৃষ্টি আক্তারের সাথে একই গ্রামের শাহ আলম মৃধার ছেলে  ইমরান মৃধার সাথে ভালোবাসার সম্পর্কে বিবাহ হয়।

 

তাদের দাম্পত্য জীবনে নুসাইবা আক্তার এক কন্যা সন্তানের জন্ম হয়। বিবাহের পর থেকে তাদের মধ্যে বিবেদ চলছিল। পরে গত ২২ ডিসেম্বর ২০২৪ইং তারিখে বিবাহ বিচ্ছেদ হয়।

 

তখন বৃষ্টি আক্তারের কাছ থেকে একটি খালি স্ট্যাম্পে স্বাক্ষর রেখে শিশু নুসাইবা আক্তারকে নিয়ে যায় ইমরান মৃধা। পরে তারা নুসাইবাকে টাকার বিনিময়ে অন্যত্র বিক্রয় করে দেয়।

এ ঘটনায় নুসাইবাকে উদ্ধার করতে তার মা বৃষ্টি আক্তার বাদী হয়ে মতলব উত্তর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে থানার  এসআই শাহাদাৎ নুসাইবাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে অফিসার ইনচার্জ মো.রবিউল হকের কাছ থেকে বৃষ্টি আক্তার নুসাইবাকে নিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category