• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
Headline
এই শিরোপা শুধু একটি ট্রফি নয়, এটি কুমিল্লার মানুষের স্বপ্নঃ কৃষি মন্ত্রী  অস্ত্রোপচারের অপেক্ষায় অসহায় তাজিবুরের পাশে ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশন কোটি টাকা ব্যয়ে নির্মিত ফুলছড়ি উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এখন ভূতের বাড়ি রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী ধর্মসাগর পাড়ে সুপ্রভাত মঞ্চের সুরেলা সকাল সংগীত, মুখরিত সংস্কৃতিপ্রেমীরা মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পশুখাদ্যবাহী ট্যাংকার উল্টে গেছে মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বপন দাস মনি ঋষি গ্রেপ্তার ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘন্টা হরতাল চলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা 

মতলবে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনে ড্রেজার ও বাল্কহেড সহ ৪ জন গ্রেফতার 

Lovelu / ১১৯ Time View
Update : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :

 

চাঁদপুরের মতলব উত্তরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ১টি বাল্কহেড এবং একটি লোড ড্রেজারসহ ৪ জনকে গ্রেফতার  করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী। 

 

রবিবার (১ ডিসেম্বর ) দুপুরে উপজেলার মোহনপুর ইউনিয়নের নাছিরাকান্দি এলাকার মেঘনা নদীতে সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমার নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

আটককৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার ওলীপুর উপজেলার তবলপুর এলাকার আজিজ মিয়ার ছেলে মোখলেছুর রহমান (৫০), একই এলাকার মৃত খয়বর আলীর ছেলে আতাউর রহমান (৪৫), মতলব উত্তর উপজেলার বালুচর গ্রামের বাচ্চু দেওয়ানের ছেলে মো. খলিল, লক্ষ্মীপুর জেলার কামালনগর উপজেলার হাজির হাট এলাকার মো. আবু তাহেরের ছেলে মনির হোসেন (৩০)।

 

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, চাঁদপুর নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার মো. ইমতিয়াজ আহম্মেদ পিপিএম, বিআইডব্লিউটিএ এর পরিবহন পরিদর্শক মো. মাহতাব উদ্দিন, মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলীসহ অন্যান্য কর্মকর্তা ও নৌ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী জানান, বৈধ অনুমতি ছাড়া এভাবে বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়, নদীর তীরবর্তী এলাকার ভাঙন বৃদ্ধি পায় এবং মৎস্যসম্পদ, জীববৈচিত্র্য ও ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়। এটি ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর ১৫(১) ধারা এবং দণ্ডবিধির ৪৩১ ধারা লঙ্ঘন।

 তিনি আরও বলেন, জব্দকৃত ড্রেজার, বাল্কহেড এবং বালু বর্তমানে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির হেফাজতে রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

 

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা বলেন, অবৈধভাবে বালু উত্তোলন অপরাধে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একটি লোড ড্রেজার, ১টি বাল্কহেড আটক করা হয়েছে। সরকারি আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category