• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

মতলব উত্তর থানায় ওপেন হাউজ ডে 

Lovelu / ১৩০ Time View
Update : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :

 

চাঁদপুরের মতলব উত্তর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) দুপুরে থানা প্রাঙ্গণে এ সভা আয়োজন করে মতলব উত্তর থানা পুলিশ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খায়রুল বাশার।

 

মতলব উত্তর থানার ওসি মোঃ রবিউল হকের সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ সাহার সঞ্চালনায় উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, বিএনপি নেতা আলমগীর সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু, সাংবাদিক  ফারুক হোসেন, বিএনপি নেতা গোলাম সারওয়ার মজুমদার, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আবুল বাশার দেওয়ান, সেক্রেটারী মেহেদী হাসান নাজির, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনজুর আমিন স্বপন, ছেংগারচর পৌর বিএনপির সভাপতি আঃ মান্নান লস্কর, ইসলামী আন্দোলনের নেতা ডালিম চৌধুরী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, উপজেলা যুবদলের আহ্বায়ক রাশেদ জামান টিপু, সোয়েব আহমেদ, ইঞ্জি. সফিকুল ইসলাম, যুব অধিকার পরিষদ নেতা কাউছার আহমেদ, যুব অধিকার পরিষদ নেতা ইসমাইল হোসেন সুমন, মোঃ আনিসুজ্জামান, মাহবুব সরকার প্রমুখ।

 

সভায় মাদক নির্মুল, ইভটিজিং প্রতিরোধ, অবৈধভাবে বালু উত্তোলন, কিশোর গ্যাং ও অন্যান্য আইন শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড বন্ধের ব্যাপারে আলোচনা ও পর্যালোচনা করা হয়েছে। এসব বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আশ্বাস প্রদান করেন এএসপি সুদীপ্ত রায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category