• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

বিএনপির নির্বাহী কমিটির  সদস্য ড. জালাল  পুত্র আলভির সাথে নেতাকর্মীদের মতবিনিময় 

Lovelu / ১৩৪ Time View
Update : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

শহিদুল ইসলাম খোকন :
 বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয়  নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর -২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. জালাল উদ্দীনের জোষ্ঠ্য পুত্র  সাঈদ মোহাম্মদ আলভি মতলব উত্তর উপজেলা বিএনপির  নেতাকর্মীদের সাথে মতবিনিময়  করেছেন।
শুক্রবার  সকালে উপজেলার বাংলা বাজার ব্রীজে আসলে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে কালীপুর বাজারে গ্রীন ক্যাফে এন্ড রেস্তোরাঁয় স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।
পরে উপজেলার শ্যাম নগরে তার ফুফুর কবর জিয়ারত ও দোয়া মোনাজাত করেন। এসময় তিনি বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমানের জন্য এবং  তার পিতা ড. জালাল উদ্দীন জন্য সকলের কাছে দোয়া চান।
এ সময় মতলব উত্তর উপজেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন ভূইয়া, মৎস্য বিষয়ক সম্পাদক মহিন সরকার, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক সোহেল পাটোয়ারী, উপজেলা যুবদলের সদস্য ফরহাদ হোসেন, উপজেলা সেচ্ছসেবক দলের আহবায়ক শাহাজালাল প্রধান, উপজেলা শ্রমিক দল নেতা  নিশান সুমন, ছেংগারচর  পৌর যুবদল নেতা নূরনবী মোল্লা, শ্রমিক দল নেতা  কাউছার, উপজেলা সেচ্ছসেবক দলের সদস্য নাজির, মতিন সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category