• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

মতলবে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত

Lovelu / ১৩৪ Time View
Update : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা-পাঁচানি আঞ্চলিক সড়কের লতরদি এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. রোমান (১৮) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করছেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক। 
নিহত মো. রোমান উপজেলার গজরা ইউনিয়নের টরকীকান্দা গ্রামের মো. সিপনের ছেলে এবং লুধুয়া ডিগ্রি কলেজের কলেজ শাখার প্রথম বর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় মোটরসাইকেল চালক একই গ্রামের মৃত সোলাইমানের ছেলে মো. রিয়াদ (২৮) গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।
জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার সময় মো. রোমান (১৮) ও তার সাথে থাকা আরো দুইজনসহ মোট তিনজন মিলে একটি মোটরসাইকেল করে পাচাঁআনি বাজার হইতে গজরা বাজার আসার পথে লতরদি গ্রামের মসজিদের সামনে তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। পরে সেখান থেকে তাদেরকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category