• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
Headline
এই শিরোপা শুধু একটি ট্রফি নয়, এটি কুমিল্লার মানুষের স্বপ্নঃ কৃষি মন্ত্রী  অস্ত্রোপচারের অপেক্ষায় অসহায় তাজিবুরের পাশে ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশন কোটি টাকা ব্যয়ে নির্মিত ফুলছড়ি উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এখন ভূতের বাড়ি রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী ধর্মসাগর পাড়ে সুপ্রভাত মঞ্চের সুরেলা সকাল সংগীত, মুখরিত সংস্কৃতিপ্রেমীরা মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পশুখাদ্যবাহী ট্যাংকার উল্টে গেছে মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বপন দাস মনি ঋষি গ্রেপ্তার ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘন্টা হরতাল চলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা 

মতলব উত্তরের নতুন বাজারে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই

Lovelu / ১৯৩ Time View
Update : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :

 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের নতুন বাজারে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালেের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।সোহেল বোডিং ষ্টোর নামে একটি লেপ-তোষক দোকানের গোডাউন ছিল। মতলব উত্তরের ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে দোকান মালিকদের অন্তত ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. সোহেল রানা। 

 

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে উল্লেখিত স্থানের সোহেল বোর্ডিং স্টোরে লেপ তোষকের দোকানে গোডাউনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে দ্রুত আগুলের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিযন্ত্রণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে মতলব উত্তর উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনেকে খবর দিলে তারা দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

 

মতলব উত্তর উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. নুরুল করিম এ তথ্য নিশ্চিত করে বলেন,  মঙ্গলবার সকাল ৯টায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুনে ১টি ল্যাপতোষকের দোকানের গোডাউন পুড়ে ছাই হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুনের পুড়ে যাওয়ার ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে ফায়ার সার্ভিস কাজ করছে।

 

ক্ষতিগ্রস্ত সোহেল বোর্ডিং স্টোরের মালিক মো. সোহেল রানা জানান, সকালে আমি দোকানে আসার প্রস্তুতি নিলে খবর পাই আমার লেপতোষকের দোকানের গোডাউনে আগুন লেগেছে। এখানে তুলা ও তুলা ভাঙ্গানোর মেশিন সহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আমার প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এই দোকানের উপর ব্র্যাক ব্যাংকে ২৮ লাখ টাকার লোন আছে। এখন আমি লোন পরিশোধ করবো কিভাবে বুঝতে পারতেছি না।

 

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, ঘটনার পর পর উল্লেখিত স্থানে পুলিশের একটি টিম পরিদর্শন করে এসেছে। বর্তমানে আগুন নিযন্ত্রণে চলে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category