• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
Headline
কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি নকলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ১,৫৬০ শিক্ষার্থী ময়মনসিংহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর এগোবে প্রকল্প: বিমানমন্ত্রী মতলব উত্তরে ২৮০ কাব সদস্য নিয়ে কাব ক্যাম্পুরী শুরু

মতলব উত্তরে মানব কল্যাণ সংগঠনের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

Lovelu / ২২৭ Time View
Update : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় মানব কল্যাণ সংগঠন কর্তৃক আয়োজিত টিভি কাপ ডিকবার ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৬ অক্টোবর) বিকেলে ছেংগারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মানব কল্যাণ সংগঠন কতৃক আয়োজিত টিভি কাপ ডিকবার ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপি সদস্য ও ছেংগারচর পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান লস্কর।

মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজির সভাপতিত্বে ও মানব কল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আল আমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বিলাল ফরাজি, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, পৌর বিএনপি নেতা বোরহান ফরাজি, পৌর বিএনপির সদস্য মো. কবির সরকার।

এসময় উপস্থিত ছিলেন, ছেংগারচর পৌর যুবদল নেতা আনিছ বেপারী, আরিফ লস্কর, সাইফুল বেপারী, মোহাম্মদ হোসেন প্রমুখ।

ফাইনাল খেলাটি নির্দিষ্ট সময়ে গোলশূন্য ড্র হলে ট্রাইবেকারে শিকিরচর ফুটবল একাদশ-১ এবং বারোআনী ফুটবল একাদশ-২ গোল করে জয় লাভ করে। রেফারি হিসাবে ম্যাচটি পরিচালনা করেন মো. সুজন।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মান্নান লস্কর বলেন, খেলাধুলা মানুষকে মাদকাসক্ত ও সকল ধরনের অপরাধ থেকে দূরে রাখে। কেননা, খেলোয়াররা সাধারণত সাধা মনের মানুষ হয়ে থাকেন। আমাদের সন্তানকে লেখা-পড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি আন্তরিক করে গড়ে তুলতে হবে। তা হলে মানুষিক বিকাশ ঘটবে।

খেলা শেষে বিজয়ী এবং রানার্সআপ দলকে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category