• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি গঠন শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনে সরকার কাজ করছে: ড. মো. জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে ভারী বৃষ্টিতে সবজির জমি তলিয়ে সবজি নষ্ট প্রসূতি মা ও অনাগত যমজ সন্তানের জীবন বাঁচানোর আকুতির সুযোগে অর্থ আত্মসাৎ শিক্ষার্থীদের মাঝে প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রমে আরও সক্রিয় করতে হবেঃ ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  ত্রিশালে পানিতে ডুবে দুই সহোদর ভাইয়ের মৃত্যু কুমিল্লাকে নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়তে সুজনের মানববন্ধন এই শিরোপা শুধু একটি ট্রফি নয়, এটি কুমিল্লার মানুষের স্বপ্নঃ কৃষি মন্ত্রী  অস্ত্রোপচারের অপেক্ষায় অসহায় তাজিবুরের পাশে ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশন কোটি টাকা ব্যয়ে নির্মিত ফুলছড়ি উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এখন ভূতের বাড়ি

মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলন থামছে না আবারো ড্রেজারসহ গ্রেপ্তার ১৮

Lovelu / ১৪৯ Time View
Update : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক ॥

চাঁদপুরের মেঘনা নদীতে বালু উত্তোলন করে বিক্রি করার নেই অনুমতি, নেই কোন বালুমহাল ইজারা। তাহলে জন মনে প্রশ্ন কিভাবে নদীতে ডেজার ভাসিয়ে বালু উত্তোলন করছে কারা? তবে স্থানীয় প্রশাসন এ ব্যাপারে সোচ্চার। অবৈধভাবে বালুকাটা রোধ করতে অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর বাহেরচর এলাকায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে দুটি ড্রেজার ও দুটি বাল্কহেডসহ ১৮জন দুস্কৃতিকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) মধ্যরাত থেকে সকাল পর্যন্ত বাহেরচর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড চাঁদপুর স্টেশন ও মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করে।

সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন মোহনপুর নৌপুলিশ ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. কামরুজ্জামান।

গ্রেপ্তার আসামিরা হলেন-মো. ইউসুফ সিকদার (৪৬), মো. তৌহিদুল ইসলাম (২৭), রাশেদ ফকির (২৫), হৃদয় ব্যাপারী (২৪), মো. ফারুক গাজী (৪৮), মো. রনি (২৪), মো. বাহাদুর (৩৫), মো. মুরাদ হোসেন (২৫), রাকিব (২২), ওবায়েদুর (৩৭), সোহেল হাওলাদার (২৮), মো. হেলাল (২৫), মো. হৃদয় মন্ডল (২৮), মো. সুজন মিয়া (২৯), মো. জাফর মীর (৪১), মো. দেলোয়ার (৩৩), মো. শামীম মৃধা (২৬) ও মো. কবির আহমেদ (৪২)। এদের বাড়ি বরিশাল, ভোলা, খুলনা, রাঙ্গামাটি ও চাঁদপুর জেলার বিভিন্ন এলাকায়।

অভিযানে অংশগ্রহণকারী ও ঘটনায় দায়ের করা মামলার বাদী মোহনপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. হেদায়েত উল্যাহ জানান, সরকারের কোন অনুমতি ছাড়াই দুস্কৃতিকারী লোকজন মেঘনা নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিলো। এমন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডকে বিষয়টি জানানো হয়। পরে কোস্টগার্ড মোহনপুর আসলে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এই ঘটনায় আজ মতলব উত্তর থানায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ পরিদর্শক মো. কামরুজ্জামান বলেন, জব্দকৃত ড্রেজার ও বাল্কহেড এবং গ্রেপ্তার আসামিরা মোহনপুর ফাঁড়ি হেফাজতে আছে। তাদের সকল তথ্যাদি যাচাই বাছাই শেষে চাঁদপুর আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category