• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি গঠন শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনে সরকার কাজ করছে: ড. মো. জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে ভারী বৃষ্টিতে সবজির জমি তলিয়ে সবজি নষ্ট প্রসূতি মা ও অনাগত যমজ সন্তানের জীবন বাঁচানোর আকুতির সুযোগে অর্থ আত্মসাৎ শিক্ষার্থীদের মাঝে প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রমে আরও সক্রিয় করতে হবেঃ ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  ত্রিশালে পানিতে ডুবে দুই সহোদর ভাইয়ের মৃত্যু কুমিল্লাকে নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়তে সুজনের মানববন্ধন এই শিরোপা শুধু একটি ট্রফি নয়, এটি কুমিল্লার মানুষের স্বপ্নঃ কৃষি মন্ত্রী  অস্ত্রোপচারের অপেক্ষায় অসহায় তাজিবুরের পাশে ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশন কোটি টাকা ব্যয়ে নির্মিত ফুলছড়ি উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এখন ভূতের বাড়ি

মতলবে ৬৭ পূজা মণ্ডপে দুর্গোৎসব শুরু 

Lovelu / ১৯০ Time View
Update : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

 নিজস্ব প্রতিবেদক :

আজ ৯ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু। চাঁদপুরের মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার ৬৭ পূজা মণ্ডপে দুর্গোৎসব চলবে।শারদীয় দুর্গা পূজাকে কেন্দ্র করে রংতুলির আঁচড়ে সাজানো হয়েছে  প্রতিমা।

 

 পূজা উদযাপন পরিষদের তথ্য বলছে, এ বছর চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ৩৪ টি ও মতলব দক্ষিণ উপজেলায় ৩৩ টি পূজা মণ্ডপে দুর্গোৎসব হতে যাচ্ছে। ৯ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু । ১২ অক্টোবর মহাদশমীর বিহিত পূজা অনুষ্ঠিত হবে। সেদিন সন্ধ্যায় বিসর্জনের মধ্য দিয়ে শারদীয়া দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে।

 

পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস  বলেন, এই উপজেলায় ৩৪ টি পূজা মন্ডপে  দুর্গাপূজা উদযাপিত হবে। প্রতি বছর ব্যাপক জাকজমক উৎসবের মধ্য দিয়ে পূজা উদযাপন করা হয়। আশা করছি সুষ্ঠু ও নিরাপদভাবে আমরা পূজা উদযাপন করতে পারবো। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন নিশ্চিত করতে এরইমধ্যে প্রস্তুতি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একি মিত্র চাকমা  বলেন, ‘বাংলাদেশে শারদীয় দুর্গাপূজা হিন্দুদের সবচেয়ে বড় উৎসব। অসাম্প্রদায়িক বাংলাদেশে হিন্দুরা সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে এই উৎসব উদযাপন করে আসছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মণ্ডপগুলো নিরাপত্তার চাঁদরে ঢেকে রাখার পরিকল্পনা করা হয়েছে। পুলিশসহ সব বাহিনী এতে সহায়তা করবে।’

মতলব উত্তর থানার অফিসার্স ইনচার্জ মোঃ রবিউল হক বলেন, ‘শুরু হবে শারদীয় দুর্গাপূজা। মতলব উত্তর থানা এলাকায় ৩৪  মণ্ডপ রয়েছে। মণ্ডপগুলোর নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে। যে কোনো সহিংসতা মোকাবিলাসহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category