• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে মানববন্ধন

Lovelu / ১৬৪ Time View
Update : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার মোহনপুর ইউনিয়নের চরওয়েষ্টার বাহেরচর মেঘনা নদীর তীরে বালুখেকোদের হাত থেকে নিজেদের ভিটে মাটি রক্ষায় অনুষ্ঠিত এ মানববন্ধনে বিএনপির নেতাকর্মী ও চরাঞ্চলের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. সেলিমুছ সালাম, আইন বিষয়ক সম্পাদক ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন, মোহনপুর ইউপি সদস্য সিরাজুল ইসলাম চোকদার, ইউপি সদস্য শাহাদাৎ হোসেন, সাবেক ইউপি সদস্য মো. হুমায়ুন, মো. রহিম উদ্দিন, উপজেলা বিএনপি নেতা মিলন মুন্সি, বিএনপি নেতা শিপন খান প্রমুখ।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা বলেন, আমরা চাই নদীতে বালু সন্ত্রাস বন্ধ করে আমাদের ঘরবাড়ি রক্ষা করতে। নদী ভাঙনের কবলে যারা পড়েছেন শুধু তারাই বুঝবেন এ কষ্ট কেমন। তাই বালুখেকোদের অবৈধ কর্মকাণ্ড বন্ধ করে তাদের হাত থেকে মতলববাসিকে রক্ষা করতে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চাই।

জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. সেলিমুছ সালাম জানান, ইতিমধ্যেই চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের বিষয়ে চাঁদপুর জেলা প্রশাসন ও সাংবাদিকদের সাথে বিষয়টি নিয়ে মতবিনিময় করেছেন।

জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন বলেন, কারা অবৈধভাবে বালু কেটে নিচ্ছে, তা অনেকেই জানেন। বালুখেকোরা প্রশাসনকে ম্যানেজ করে রাতের আঁধারে নদীতে অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাচ্ছে। এতে করে আমাদের ইউনিয়নের বাড়িঘর নদী ভাঙনের কবলে পড়ে বিলীন হয়ে যাচ্ছে। গত অক্টোবরের ১ তারিখে এলাকাবাসী তাদের বালু উত্তোলনে বাধা দিতে গেলে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে, গুলিতে একজন মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category