• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

মতলব উত্তরে নিবন্ধিত জেলেদের মাঝে গরু বিতরণ

মা ইলিশ শিকার করলে পরবর্তীতে ইলিশের সংকট দেখা দেবে… মো. গোলাম মেহেদী হাসান

Lovelu / ১৬৮ Time View
Update : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যাবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে দ্বিতীয় ধাপে এআইজিএ উপকরণ (১৬টি বকনা বাছুর) বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ কমপ্লেক্সে অডিটোরিয়ামে মৎস্য কর্মকর্তা দপ্তরের উদ্যোগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমার সভাপতিত্বে ও সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাসের সঞ্চালনায় উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান।

 

বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফয়সাল মোহাম্মদ আলী, সাংবাদিক আরাফাত আল আমিন, সাংবাদিক সুমন আহম্মেদ।

 

প্রধান অতিথির বক্তব্যে মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান বলেন, ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত (২২ দিন) নদীতে ইলিশ ধরা বন্ধ থাকবে। নির্দিষ্ট সময়ে ইলিশের বংশ বিস্তারের জন্য ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মা ইলিশ শিকার করলে পরবর্তীতে ইলিশের সংকট দেখা দেবে। তাই নির্ধারিত সময়ে আইন মান্য করে সবাইকে ইলিশ শিকার থেকে বিরত থাকতে হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category