• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি গঠন শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনে সরকার কাজ করছে: ড. মো. জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে ভারী বৃষ্টিতে সবজির জমি তলিয়ে সবজি নষ্ট প্রসূতি মা ও অনাগত যমজ সন্তানের জীবন বাঁচানোর আকুতির সুযোগে অর্থ আত্মসাৎ শিক্ষার্থীদের মাঝে প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রমে আরও সক্রিয় করতে হবেঃ ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  ত্রিশালে পানিতে ডুবে দুই সহোদর ভাইয়ের মৃত্যু কুমিল্লাকে নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়তে সুজনের মানববন্ধন এই শিরোপা শুধু একটি ট্রফি নয়, এটি কুমিল্লার মানুষের স্বপ্নঃ কৃষি মন্ত্রী  অস্ত্রোপচারের অপেক্ষায় অসহায় তাজিবুরের পাশে ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশন কোটি টাকা ব্যয়ে নির্মিত ফুলছড়ি উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এখন ভূতের বাড়ি

মতলবে ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের ঝুলন্ত লাশ উদ্ধার 

Lovelu / ১৫৮ Time View
Update : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

স্টাফ রিপোর্টার:

 

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৩ নং খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম ঢালীর (৫৮) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ(মঙ্গলবার) সকালে পথচারীরা নজরুল ঢালীর ঝুলন্ত লাশ দেখতে পায়।

 

নজরুল ইসলাম ঢালী খাদেরগাঁও ইউনিয়নের বেলুতি ঢালী বাড়ির মৃত রুস্তম ঢালীর ছেলে। বেলুতি প্রধানীয়া বাড়ির মৃত আবুল  হাশেম ক্বারীর ছেলে মো. মফিজুল ইসলামের নির্মানাধীন বিল্ডিংয়ের ২য় তলার সিঁড়ির রডের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়। লাশের পাশে নজরুল ইসলাম ঢালীর ব্যবহৃত একটি স্মার্ট ফোন, একটি বাটন মোবাইল ফোন  চশমা, জুতা এবং গ্যাস লাইট পাওয়া যায়।

 

 পথচারীরা নজরুল ঢালীর ঝুলন্ত লাশ দেখে ডাক চিৎকার দিলে পরিবারের লোকজন জানতে পারে। খবর পেয়ে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহমেদসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে আসেন। এ  রিপোর্ট লেখা পর্যন্ত সুরতহাল রিপোর্ট লেখা চলছিল।

 

এডিশনাল এসপি রাশেদুল ইসলাম জানান, আমাদের পি বি আই টিম আসতেছে। আসলে বিভিন্ন সুরতহাল রিপোর্ট তৈরি করার পর বোঝা যাবে এটা হত্যাকান্ড নাকি আত্মহত্যা। এখন পর্যন্ত লাশের সুরতহাল  রিপোর্ট তৈরির কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

 

নজরুল ইসলাম ঢালীর স্ত্রী জেসমিন আক্তার জানান, তার স্বামী নজরুল ইসলাম ঢালী ৩০ সেপ্টেম্বর সকাল ৮ টায় বুকের ব্যাথা নিয়ে নারায়ণপুর আধুনিক হাসপাতালে চিকিৎসার জন্য যায়। সেখান থেকে দুপুরে বাড়িতে আসে। এরপর সন্ধার আগে প্রতিদিনের মতো বাড়ির কাছে দোকানে যাবে বলে বাড়ি থেকে বের হয়ে যায়। তিনি আরও বলেন, রাত দশটা পর্যন্ত তার স্বামী নজরুল ইসলাম ঢালীর সাথে ফোনে যোগাযোগ ছিল। ফোনে স্ত্রীকে বলেছে বাড়ির কাছেই আছে চলে আসবে। সাড়ে দশটায় কল দিলে আর রিসিভ করে নাই।

 

রাতে স্বামীর খোঁজে বের হন নাই কেন জানতে চাইলে স্ত্রী জেসমিন আক্তার বলেন, প্রায় দিনই রাত ১ টা বা ২ টার দিকে  বাড়িতে আসে সে জন্য খোঁজ করার প্রয়োজন মনে করেন নাই।

নজরুল ইসলাম ঢালীর দুই ছেলে। বড় ছেলে চাঁদপুর সরকারি কলেজে অনার্স ৩য় বর্ষে পড়ে আর ছোট ছেলে কচুয়া পলিটেকনিক ইনস্টিটিউটে পড়ে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category