• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
Headline
গজরা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহ আলম লস্করের গণসংযোগ  “অসাম্প্রদায়িক রাজনীতি ও আমাদের স্বপ্নের সমতার বাংলাদেশ” চার দিনেও ফেরেনি মালয়েশিয়ায় দুর্ঘটনায় নিহত নাহিদের মরদেহ মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসবের নবমী পূজা উদযাপন শ্রীনগরে বেদনা-বিধুর পরিবেশে দুর্গাদেবীকে বিদায় মতলবে লুঙ্গির কোমর থেকে ওয়ান শুটার গান উদ্ধার, গ্রেপ্তার ১ মতলবে অভিযানে ৩০ হাজার মিটার কারেন্ট  জাল ও ২৮ কেজি ইলিশ মাছ জব্দ, আটক ৪ মতলব উত্তরে অবৈধ বালুবাহী ট্রলির ধাক্কায় বিক্রয় প্রতিনিধি খোকনের মৃত্যু শ্রীনগরে জলাবদ্ধতা নিরসনে এমপির আশ্বাস রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার ঘটনায় মামলা, ছাত্র গ্রেফতার

বাংলাদেশের বিপ্লবী আইকন আবু সাঈদ: মাহমুদুর রহমান

Lovelu / ২১৯ Time View
Update : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

 ডেস্ক নিউজ:

দেশে ফিরছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। অবতরণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শেখ হাসিনাকে উৎখাত করা সকল বিপ্লবী শহীদদের কথা স্মরণ করে তিনি বলেন, বাংলাদেশের বিপ্লবী আইকন আবু সাঈদ। সাঈদসহ সকল শহীদ আমাদের জন্য অনুপ্রেরণা। আমরা তাদেরকে কখনও ভুলবো না।আমাকে উদ্ভট ও মিথ্যা মামলায় ৭ বছরের সাজা দেয়া হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।

মাহমুদুর রহমান বলেন, এই ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে ভারতের দালাল শেখ হাসিনার পতন হয়েছে। যার ফলে, ৬ বছর নির্বাসনে থাকার পর আমি মাতৃভূমিতে ফিরতে পেরেছি। আমাকে উদ্ভট ও মিথ্যা মামলায় ৭ বছরের সাজা দেয়া হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।

 

তার নামে আরও অনেক মিথ্যা মামলা আছে জানিয়ে বলেন, আমার মা গুরুতর অসুস্থ। তাই, তাকে দেখতেই দ্রুত চলে আসা। দু’টো দিন মায়ের সাথে থাকতে চাই। রোববার আমি আদালতে যাবো। আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। এমনও হতে পারে আমাকে জেলে যেতে হতে পারে। আপনারা বিচলিত হবেন না। আমি আইনিভাবে সবকিছুর মোকাবেলা করবো।

 

এসময় বিমানবন্দরে সাংবাদিক মাহমুদুর রহমানকে গণসংবর্ধনা দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category