• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
Headline
কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি নকলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ১,৫৬০ শিক্ষার্থী ময়মনসিংহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর এগোবে প্রকল্প: বিমানমন্ত্রী মতলব উত্তরে ২৮০ কাব সদস্য নিয়ে কাব ক্যাম্পুরী শুরু

ছেংগারচর – দূর্গাপুর বাজার  সড়কের বেহাল দশা

Lovelu / ১৮৭ Time View
Update : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

ইসমত বাহার:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার  ছেংগারচর বাজার-দূর্গাপুর সড়কের বেহাল দশা। এ সড়কে বিভিন্ন স্থানে খানা খন্দ ও গর্তে ভরা। এসব সড়ক এখন যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। ঝুঁকি নিয়ে চলতে গিয়ে প্রতিনিয়ত দূর্ভোগে পড়ছে যাত্রীরা।
ছেংগারচর বাজার-দূর্গাপুর সড়ক এ উপজেলার একটি গুরুত্বপূর্ণ সড়ক। এ সড়ক  ব্যবহারের মাধ্যমে জনসাধারন উপজেলা কমপ্লেক্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মতলব উত্তর থানা, শ্রী রায়ের চর  ব্রিজ হয়ে ঢাকা, মতলব দক্ষিণ হয়ে চাঁদপুর জেলা সদরে যাতায়াত করে। থানা এবং উপজেলার সেতুবন্ধন সড়ক।
সরেজমিন দেখা গেছে,এ সড়কে ছোট বড় খানা খন্দ ও গর্তের সৃষ্টি হয়েছে। ছেংগারচর বাজার-দূর্গাপুর সড়ক যানবাহনের ধরনের তুলনায় ও চলাচলের  অনুযায়ী সড়কটি সরু।  যা যানচলাচল অনুপযোগী। ঝুঁকি নিয়ে প্রতিদিন শতশত যানচলাচল করে। এ গুরুত্বপূর্ণ সড়কে যানচলাচল করতে গিয়ে দূর্ঘটনায় কবলিত হয়।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)সূত্রে জানা যায়, সংস্কারের জন্য ছেংগারচর বাজার-দূর্গাপুর সড়কে ১ হাজার মিটার প্রস্তাব পাঠানো হয়েছে।
তালতলি গ্রামের সোহাগ বলেন, ছেংগারচর বাজার-দূর্গাপুর সড়কটি উপজেলার একটি গুরুত্বপূর্ণ রাস্তা। রাস্তার বিভিন্ন জায়গায় গভীর গর্তে সৃষ্টি হয়ে আছে। সড়কের বেহাল দশায় যাতায়াত করতে খুবই অসুবিধা হয়।
অটো  চালক বাছির আলী  জানান, প্রতিদিন এ সড়কে চলতে গিয়ে হিমশিম খেতে হয়। মাঝে মধ্যে উল্টে গিয়ে দূর্ঘটনার শিকার হতে হয়।এমনকি অটোর ও ক্ষতি হয়।আমরা সড়কের সংস্কার চাই।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)মতলব উত্তর উপজেলা প্রকৌশলী মোঃ মনির হোসেন  জানান, এ রাস্তা সংস্কার করানোর জন্য ইতিমধ্যে প্রস্তাব পাঠানো হয়েছে। তবে শিগগিরই এ সড়কের সংস্কার কাজ শুরু হবে। সংস্কার হলে জনদূর্ভোগ থাকবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category