• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
Headline
নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী 

বিসিবি কার্যালয়ে ক্রীড়া উপদেষ্টার সাথে তামিম

Lovelu / ৪৫৪ Time View
Update : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

ডেস্ক নিউজঃ

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর প্রথমবার মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে আসলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সেখানে বিভিন্ন জায়গা ঘুরে দেখলেন তিনি। এসময় তার সাথে ছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবাল।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম চত্বরে বেলা ১১টা থেকেই ছিল ভীড়। এসময় একদশ শিক্ষার্থী ২ নম্বর গেটে জড়ো হন। তাদের হাতে ছিল বিভিন্ন ধরণের প্লাকার্ড। প্লাকার্ডে লেখা- ‘দুর্নীতি আর কত?’, ‘বিসিবি পরিচালকদের পদত্যাগ চাই’, ‘বিসিবির দালালরা হুঁশিয়ার’, ‘ক্রিকেটে আর কত দিন দুর্নীতি চলবে?’

ক্রীড়া উপদেষ্টা আসেন বেলা একটার দিকে। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী এসে তাঁকে বিসিবি কার্যালয়ে নিয়ে যান।

তার কিছুক্ষণ পর বিসিবি প্রাঙ্গণে আসেন তামিম। দেশসেরা ওপেনার বিসিবি প্রাঙ্গণ ঘুরিয়েও দেখিয়েছেন আসিফ মাহমুদকে। তামিম ছাড়াও তার সঙ্গে ছিলেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, শাহারিয়ার নাফিজ ও খালেদ মাহমুদ সুজন।

ক্রীড়া উপদেষ্টা মিরপুর ছাড়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন নিজাম উদ্দিন। তামিমের ভূমিকা সম্পর্কে জানতে চাওয়া হলে সিতি বলেন, ‘শুধু তামিম নয় কারও সঙ্গেই আলাদা করে কথা বলেননি উপদেষ্টা মহোদয়। তবে ঠিক কোন ভূমিকায় তামিম ওনাদের ঘুরিয়ে দেখালেন সেটা বলতে পারব না। আগে থেকে যোগাযোগ ছিল সে কারণেই সঙ্গে ছিল আর কি।’

ক্রীড়া উপদেষ্টার ব্যক্তিগত প্রেস সেক্রেটারি মাহফুজ আলম জানান, বিসিবির অবকাঠামো, সুযোগ–সুবিধা পরিদর্শন ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের জন্য বিসিবিতে এসেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category