• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

মতলবে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

Lovelu / ২২৬ Time View
Update : বুধবার, ২২ মে, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা বাজারের দোকান থেকে  ঝুলন্ত অবস্থায় লিটন চক্রবর্তী (৩৫)নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ২২ মে (বুধবার)  নিজ ব্যবসা প্রতিষ্ঠানে আড়ার সঙ্গে গামছা দিয়ে ফাঁস দেন। পুলিশ লাশের ময়না তদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করেছে।

 নিহতের বাবার নাম মৃত হারু চক্রবর্তী। সে মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের গজরা বাজারের আভা টেলিকমের ব্যবসা করতো।

জানা যায়,সকালে বাড়ি থেকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে আসেন। দুপুরে ভাত খেতে বাড়িতে না যাওয়ায় তার দোকানে খোঁজ করতে আসেন তার স্বজনরা। দোকানের সাটার খুলে দেখেন লিটন চক্রবর্তীর ঝুলন্ত লাশ।

খবর পেয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ   (ওসি) মোঃ আলমগীর হোসেন রনি, উপ-পরিদর্শক (এস আই) সুজিত, অরুণ মিত্র, মিজানুর রহমান-২সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন রনি জানায়, খবর পেয়ে তারা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিবার হতে প্রাথমিক অবস্থায় কোনো অভিযোগ না পাওয়ায় এ নিয়ে একটি অপমৃত্যু মামলা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category