নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা বাজারের দোকান থেকে ঝুলন্ত অবস্থায় লিটন চক্রবর্তী (৩৫)নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ২২ মে (বুধবার) নিজ ব্যবসা প্রতিষ্ঠানে আড়ার সঙ্গে গামছা দিয়ে ফাঁস দেন। পুলিশ লাশের ময়না তদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করেছে।
নিহতের বাবার নাম মৃত হারু চক্রবর্তী। সে মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের গজরা বাজারের আভা টেলিকমের ব্যবসা করতো।
জানা যায়,সকালে বাড়ি থেকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে আসেন। দুপুরে ভাত খেতে বাড়িতে না যাওয়ায় তার দোকানে খোঁজ করতে আসেন তার স্বজনরা। দোকানের সাটার খুলে দেখেন লিটন চক্রবর্তীর ঝুলন্ত লাশ।
খবর পেয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেন রনি, উপ-পরিদর্শক (এস আই) সুজিত, অরুণ মিত্র, মিজানুর রহমান-২সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন রনি জানায়, খবর পেয়ে তারা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিবার হতে প্রাথমিক অবস্থায় কোনো অভিযোগ না পাওয়ায় এ নিয়ে একটি অপমৃত্যু মামলা করা হয়।