• বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
Headline
নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী 

ক্যামেরন ডিয়াজ ৫১ বছর বয়সে ফের মা হলেন

Lovelu / ৪৭৯ Time View
Update : রবিবার, ২৪ মার্চ, ২০২৪

ডেস্ক নিউজঃ
এবার ৫১ বছর বয়সে এসেও ফের চর্চায় ক্যামেরন ডিয়াজ। চার্লিজ অ্যাঞ্জেলের ঘরে এল চাঁদের কণা, মা হলেন ক্যামেরন। আর এখবর নিজেই জানিয়েছেন মার্কিন অভিনেত্রী। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ক্যামেরন ডিয়াজ। নাম রেখেছেন কার্ডিনাল ম্যাডেন।

সোশ্যাল মিডিয়ায় ক্যামেরন ডিয়াজ ও তার সঙ্গীতশিল্পী স্বামী বেনজি ম্যাডেন লেখেন, ‘আমরা পুত্র সন্তানের বাবা-মা হয়েছি। ছেলের নাম রেখেছি কার্ডিনাল ম্যাডেন। পুত্র আমাদের পরিবারে নতুন সদস্য আসায় আমরা খুবই খুশি ও কৃতজ্ঞ।’ ক্যামেরন ডিয়াজ ও বেনজি ম্যাডেন আরও লেখেন, ‘সে সত্যিই সুন্দর! আমরা সবাই এখন খুব খুশি ও ধন্য। তবে শিশুর সুরক্ষা ও গোপনীয়তার জন্য আমরা কোনও ছবিই পোস্ট করব না।’ লেখেন, ‘এখন একটা ছোট্ট পাখি আমার কাছে ফিসফিস করে কথা বলছে।’

প্রসঙ্গত, ২০১৫-র জানুয়ারিতে মার্কিন অভিনেত্রী ক্যামেরন ডিয়াজ ও সঙ্গীতশিল্পী বেনজি ম্যাডেন বিয়ে করেন। নিজেদের বেভারলি হিলসের বাড়িতে ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাদের বৈবাহিক জীবন শুরু হয়। এরপর ২০১৯-এর ৩০ ডিসেম্বর প্রথমবার মা হন অভিনেত্রী। মেয়ের নাম রাখেন র‌্যাডিক্স। তবে সেবারই মা হওয়ার পর থেকেই কেরিয়ারের থেকেও বেশি পরিবারে মন দিয়েছিলেন অভিনেত্রী। তখন ক্যামেরনের বয়স ছিল ৪৭। এত বয়সে মা হয়ে মাতৃত্ব ও বার্ধক্য নিয়ে সকলের সব ধারণা বদলে দিয়েছেন ক্যামেরন।

যখন মেয়ে র‌্যাডিক্সের বয়স ২ বছর তখন গুপ নামে একটা পডকাস্টে হাজির হন ক্যামেরন। বলেছিলেন, ‘আমি উৎসাহী, আমাকে হয়ত আরও ৫০-৬০ বছর চালিয়ে যেতে হবে। আমি ১১০ বছর বেঁচে থাকতে চাই, যেহেতু আমার সন্তান এখন অনেক ছোট। আমি মনে করি ৪০-এর কোটায় এসে আমি এই আশ্চর্যজনক মুহূর্ত উপলব্ধি করছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category