• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
Headline
ইলিশের রাজধানী চাঁদপুরের নদীর বুকে সুপ্রভাত মঞ্চের স্মরণীয় আনন্দযাত্রা সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভমঃ খায়রুল হাসান বেনু ত্রিশালে অস্বাভাবিক লোডশেডিং, বিদ্যুৎ অফিস ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচিত দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ধর্মসাগর পাড় সুপ্রভাত মঞ্চের আনন্দ ভ্রমণ: ইলিশের রাজধানী চাঁদপুরের মোহনায় মিলবে গান, আড্ডা ও আনন্দ প্রবীণ রাজনীতিবিদ তপন বকসীর মৃত্যুতে চান্দিনায় শোকের ছায়া ত্রিশালে চুরি করতে গিয়ে ময়লার স্তূপে পড়ে আটক যুবক মতলবে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান  ইত্তেফাকুল উলামা ত্রিশালের আংশিক কমিটি ঘোষণা

খুলনাকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখল ঢাকা

Lovelu / ৩১৬ Time View
Update : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২

অনণাইন ডেস্কঃ

আগের ম্যাচে শেষ ওভারে হারলেও আজ ঠিকই জয় তুলে নিয়েছে ঢাকা। বিপিএল টিকে থাকার লড়াইয়ে শেষ ওভারের প্রথম দুই বলে ছক্কা মেরে ঢাকার জয় নিশ্চিত করেন শুভাগত হোম। এ জয়ের ফলে ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তিনে মাহমুউল্লাহ রিয়াদের ঢাকা। এক ম্যাচ কম খেলে ৮ পয়েন্ট নিয়ে চারে খুলনা। ফলে বিপিএলে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল ঢাকা।

বুধবার (০৯ ফেব্রুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে সিকান্দার রাজার ঝড়ো হাফসেঞ্চুরিতে ৮ উইকেট হারিয়ে ১২৯ রানের সংগ্রহ করে খুলনা। জবাবে মাহমুদউল্লাহ ও জহুরুলের অসাধারণ ব্যাটিংয়ে ৪ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় তুলে নেয় ঢাকা।

অবশ্য এদিন ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি মুশফিকের খুলনা। ৩.২ ওভারে দলীয় ১২ রানেই ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়। ঢাকার বোলারদের তোপে নিয়মিত বিরতিতে দলীয় ৫৮ রানে আরও ৫ উইকেট খোয়ায় তারা। দলের বিপদে একপাশ আগলে রেখে একাই হাল ধরেন জিম্বাবুয়ের রাজা।

সাত নাম্বারে ব্যাটিংয়ে নামা এই ব্যাটার ইনিংসের শেষ বলে ফজলে হবের বলে বিদায় নেন। সাজঘরে ফেরার আগে ৫০ বলে পাঁচ বাউন্ডারি ও চার ছক্কায় ৬৪ রানের ঝড়ো দারুণ ইনিংস খেলেন সিকান্দার। দলের হয়ে আর কেউই সুবিধা করতে পারেনি। ২০ রানের ইনিংস খেলতে পারেননি কেই। মেহেদী হাসানের ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান।

ঢাকার হয়ে আরাফাত সানি ও আজমতউল্লাহ ওমরজাই দুটি করে উইকেট নেন। এছাড়া একটি করে উইকেট পান রুবেল হোসেন, ফারুকী ও কায়েস আহমেদ।

জবাবে বিপিএলে টিকে থাকার লড়াইয়ে ব্যাট করতে নেমে শুরুতেই বিদায় নেন আগের ম্যাচে দুর্দান্ত ইনিংস খেলা তামিম ইকবাল। ব্যক্তিগত ৬ রান করে বিদায় নেন তামিম ও ইমরান উজ জামান। এরপর ব্যাট করতে নেমে দলের হাল ধরেন জহুরুল ইসলাম। তাকে সঙ্গ দিয়ে ৫৭ রানের জুটি গড়েন ক্যাপ্টেন মাহমুদউল্লাহ। দারুণ শুরুর পর বেশিক্ষণ থিতু হতে পারেননি জহুরুল। ব্যক্তিগত ৩০ রানে রুয়েল মিয়ার বলে বোল্ড হন তিনি।

জহুরুলের বিদায়ের পর মাহমুদউল্লাহকে সঙ্গ দেন শামসুর রহমান। তার ঝড়ো ইনিংস শুরুর পর পেরেরার বলে ক্যাচ দিয়ে ৩৪ রানে বিদায় নেন ঢাকার অধিনায়ক। এক ওভার পর শামসুরকেও বিদায় করেন পেরেরা। অবশ্য এরপর আর উইকেট হারায়নি তারা। আজমতউল্লাহ ওমরজাইকে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান শুভাগত হোম।

শেষ ওভারের প্রথম দুই বলে দুই ছক্কা মেরে জয় নিশ্চিত করেন এই ব্যাটার। ৭ বলে ১০ রানে অপরাজিত থাকেন ওমরজাই। ৯ বলে ১৮ রান নিয়ে অপরাজিত থাকেন শুভাগত। খুলনার হয়ে পেরেরা ৩.২ ওভারে ৩৯ রানে নেন দুই উইকেট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category