• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
Headline
মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

মতলব উত্তরে সামাজিক সম্প্রীতি কমিটির সভা

Lovelu / ১৮২ Time View
Update : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক :

 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সার্বিক শান্তি শৃঙ্খলা বজায় রাখাসহ শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় মতলব উত্তর উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল।

উপজেলা নিবার্হী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান তপু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল, সহকারী কমিশনার (ভূমি) মো. আল এমরান খাঁন, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন, জেলা পরিষদের সদস্য সরকার মো. আলাউদ্দিন, গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, ফতেপুর পূর্ব ইউপি সদস্য গোলাম নবী খোকন, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, তালতলী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা খোরশেদ আলম, ছেংগারচর বাজার শ্রী শ্রী কালাচাঁদ বিগ্রহ মন্দির কমিটির সভাপতি শ্যামল কুমার বাড়ৈ প্রমুখ।

 

অনুষ্ঠানে শারদীয় দুর্গোৎসব পালনের জন্য উপজেলার ৩৪টি মন্ডপে ৫শ’ কেজি চাল দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category