• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
Headline
দীর্ঘদিন পর তিন বন্ধুর দেখা, গল্প-স্মৃতিচারণ আর খুনসুটিতে ফিরল হারানো দিনের স্মৃতি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবেঃ ওসি কামরুল হাসান  মতলব উত্তরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জশনে জুলুসে ও আলোচনা সভা ইলিশের রাজধানী চাঁদপুরের নদীর বুকে সুপ্রভাত মঞ্চের স্মরণীয় আনন্দযাত্রা সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভমঃ খায়রুল হাসান বেনু ত্রিশালে অস্বাভাবিক লোডশেডিং, বিদ্যুৎ অফিস ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচিত দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ধর্মসাগর পাড় সুপ্রভাত মঞ্চের আনন্দ ভ্রমণ: ইলিশের রাজধানী চাঁদপুরের মোহনায় মিলবে গান, আড্ডা ও আনন্দ প্রবীণ রাজনীতিবিদ তপন বকসীর মৃত্যুতে চান্দিনায় শোকের ছায়া

১০০ মিলিয়নের বেশি টিকিট বিক্রি টেলর সুইফটের কনসার্ট ফিল্মের

Lovelu / ৫২৮ Time View
Update : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩

ডেস্ক নিউজঃ

এই মুহূর্তে নিজের বিখ্যাত মিউজিক্যাল সফর ‘ইরাস ট্যুর’ দিয়ে বিশ্ব মাতাচ্ছেন পপতারকা টেলর সুইফট। তুমুল জনপ্রিয়তা পাওয়া ট্যুরটি বিশ্বজুড়ে ঐতিহাসিক ট্যুর হিসেবে পরিচিত পাচ্ছে। আর নিজের ঐতিহাসিক ট্যুরটি আরও বড় পরিসরে দর্শক পর্যায়ে পৌঁছে দিতে এটি সিনেমার পর্দায় আনতে যাচ্ছেন গায়িকা। কনসার্ট ফিল্ম ‘টেলর সুইফট: দ্য ইরাস ট্যুর’ ইতোমধ্যেই নির্মাণ হয়ে গেছে, যা তার চলমান সফরের কনসার্টগুলোকে চিত্রায়িত করেছে। আর স্টেডিয়ামের গ্যালারি কানায় কানায় পূর্ণ থাকা কনসার্টগুলোর মতো টেলরের এই ফিল্মটি সিনেমাহলেও সব আসন দখল করতে যাচ্ছে।

মানুষের মন জয় করা টেলর এখন বক্স অফিসেও আধিপত্য বিস্তার করতে যাচ্ছে। এএমসি থিয়েটার ডিস্ট্রিবিউশন এবং এএমসি এন্টারটেইনমেন্টের মতে, কনসার্ট ফিল্মটি ইতিমধ্যেই বিশ্বব্যাপী ১০০ মিলিয়নের অগ্রিম টিকিট বিক্রি করেছে। প্রায় এক সপ্তাহের মধ্যে ১০০টি দেশের প্রায় ৮৫০০টি প্রেক্ষাগৃহে ফিল্মটি মুক্তি পাবে। ২ ঘণ্টা এবং ৪৫ মিনিটের ফিল্মটি ১৩ অক্টোবর বড় পর্দায় আসবে। তের সংখ্যাটি গায়িকার জন্য ভাগ্যবান সংখ্যা বলেই ধরা হয়। তাই ১৩ তারিখেই মুক্তি দেওয়া হচ্ছে সিনেমাটি। এটির ট্রেলার ৩১ আগস্ট টেলর সুইফটের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category