• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
Headline
নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী 

বিশ্বকাপের ম্যাচ ফি ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের দান করবেন রশিদ

Lovelu / ৪৪২ Time View
Update : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩

ডেস্ক নিউজঃ

শক্তিশালী ভূমিকম্পে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে আফগানিস্তানের হেরাত প্রদেশের জিন্দা জান এলাকা। মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। ইতোমধ্যে তা ছাড়িয়েছে ২ হাজার। হাজার হাজারও মানুষ হতাহত। স্বদেশি ভাইদের এমন বিপদে কাঁদছে রশিদ খানের মন। তাদের সাহায্যের জন্য বাড়িয়ে দিয়েছেন হাত।

সামাজিক যোগাযোগ মাধ্যমে রোববার আফগান স্পিনার রাশিদ জানিয়েছেন, চলতি বিশ্বকাপ থেকে পাওয়া ম্যাচ ফির অর্থ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের দেবেন তিনি।

“ভারাক্রান্ত মনে পশ্চিম প্রদেশের (হেরাত, ফারাহ ও বাদঘিস) ভূমিকম্পের মর্মান্তিক প্রভাবের খবর জেনেছি। আমি ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ম্যাচ ফির পুরোটা ক্ষতিগ্রস্তদের সাহায্যে দিচ্ছি। যারা সাহায্য করতে চান তাদের জন্য শীঘ্রই আমরা একটি তহবিল সংগ্রহের কর্মসূচি শুরু করব।”

শনিবার স্থানীয় সময় ১১টার দিকে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। কয়েকবার কম্পনের ফলে গোটা এলাকা ধ্বংসস্তুপে পরিণত হয়।

রোববার দেশটির দুর্যোগ মন্ত্রণালয় জানায়, মৃতের সংখ্যা ২ হাজার ৫৩। এছাড়া ৯ হাজার ২৪০ জন আহত আর বাড়িঘর বিধ্বস্ত হয়েছে ১ হাজার ৩২৯টি।

বিশ্বকাপে আফগান দলের অংশ হিসেবে বর্তমানে ভারতে আছেন রশিদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category