• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
Headline
দীর্ঘদিন পর তিন বন্ধুর দেখা, গল্প-স্মৃতিচারণ আর খুনসুটিতে ফিরল হারানো দিনের স্মৃতি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবেঃ ওসি কামরুল হাসান  মতলব উত্তরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জশনে জুলুসে ও আলোচনা সভা ইলিশের রাজধানী চাঁদপুরের নদীর বুকে সুপ্রভাত মঞ্চের স্মরণীয় আনন্দযাত্রা সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভমঃ খায়রুল হাসান বেনু ত্রিশালে অস্বাভাবিক লোডশেডিং, বিদ্যুৎ অফিস ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচিত দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ধর্মসাগর পাড় সুপ্রভাত মঞ্চের আনন্দ ভ্রমণ: ইলিশের রাজধানী চাঁদপুরের মোহনায় মিলবে গান, আড্ডা ও আনন্দ প্রবীণ রাজনীতিবিদ তপন বকসীর মৃত্যুতে চান্দিনায় শোকের ছায়া

ফের ঢাকাই সিনেমায় কলকাতার স্বস্তিকা

Lovelu / ৪৮২ Time View
Update : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩

ডেস্ক নিউজঃ

ফের ঢাকাই সিনেমাতে অভিনয় করতে যাচ্ছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। কামরুল ইসলাম রিফাত পরিচালিত ‘ওয়ান ইলেভেন’ সিনেমায় অভিনয় করবেন তিনি। সিনেমাটিতে স্বস্তিকাকে দেখা যাবে নন্দিত অভিনেতা আফজাল হোসেনের বিপরীতে। তাদের অংশের দৃশ্যধারণ করা হবে ঢাকার গাজীপুর, গুলশান ও ধানমন্ডি এলাকার বিভিন্ন স্থানে।

 

বাংলাদেশের সিনেমায় অভিনয় প্রসঙ্গে স্বস্তিকা বলেন, ‘ওপার বাংলায় কাজ করার ইচ্ছা আমার প্রবল এবং সেটা বহু বছর ধরে। একটা কমার্শিয়াল সিনেমার শুটিং করতে ২০০৮ সালে একবারই গিয়েছিলাম ঢাকায়। তারপর বহু পরিচালক-প্রযোজকের সঙ্গে কথা হয়েছে, স্ক্রিপ্ট আদান-প্রদান হয়েছে, কিন্তু ব্যাটে-বলে হয়নি। পরিচালক ওয়ান ইলেভেনের গল্পটা পাঠিয়েছিলেন ২০২১ সালে। কোভিডের মধ্যেই আমি গল্পটা পড়েছিলাম। তারপর চিত্রনাট্য পড়েছি। চরিত্র নিয়ে আলোচনা হয়েছে, একাধিক মিটিং করেছি, এরপর একরকম মুগ্ধতা তৈরি হয় পুরো গল্প এবং তারা যেভাবে শুটিং করতে চান—পুরো বিষয়টার সঙ্গে। সেই মুগ্ধতা থেকেই কাজটা করতে চাওয়া।’

 

তিনি আরও বলেন, ‘আমি সব সময় এমন চরিত্রে অভিনয় করতে চাই, যেগুলো আগে কখনো করিনি। কারণ, আমি পর্দায় একই চরিত্রে নিজেকে বারবার দেখতে চাই না। একই চরিত্র করতে থাকলে দর্শক কেন আমাকে বা আমার ছবি দেখতে চাইবে? আর বাংলাদেশের একটা কাজ করব, মনের মতো না হলে হয়তো কাজটা করা হয়ে উঠত না। কিন্তু সত্যিই আমি খুব খুশি সিনেমাটিতে কাজ করতে যাচ্ছি ভেবে।’

 

নেটফ্লিক্স ওয়েবসিরিজ কলা’তে ধূসর চরিত্রে অভিনয় করে সবাইকে যেভাবে চমকে দিয়েছিলেন তেমনি ‘ওয়ান ইলেভেন’ সিনেমায় নতুন চরিত্রে চমকে দেবেন বলে প্রত্যাশা স্বস্তিকার। হুমায়ুন কবির বিশ্বাসের গল্পে ‘ওয়ান ইলেভেন’ চলচ্চিত্রটির সংলাপ লিখেছেন মোজাফফর হোসেন। চিত্রনাট্য সংশোধন ও পরিমার্জন করেছেন গুণী চলচ্চিত্রকার যুগল নূরুল আলম আতিক ও মাতিয়া বানু শুকু। চলচ্চিত্রটির নির্বাহী প্রযোজক রবিন শামস।

 

বাংলাদেশে এটি হতে যাচ্ছে স্বস্তিকার দ্বিতীয় সিনেমা। সর্বশেষ ২০০৮ সালে বাংলাদেশের সিনেমায় দেখা গিয়েছিলো কলকাতার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিকে। শাকিব খানের বিপরীতে ‘সবার উপরে তুমি’ দিয়ে ঢালিউডে অভিনয় শুরু করলেও এরপর আর দেখা যায় নি তাকে। ১৫ বছর পর আবারও ঢালিউডে ফিরছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category