• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
Headline
শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলব উত্তরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও মাহমুদা কুলসুম মনি  শিক্ষার্থীদের অধিকার নিয়ে কোনো ধরনের অবহেলা বা দুর্নীতি সহ্য করা হবে না—ড.মো.জালাল উদ্দিন এমপি  বিজ্ঞান মনস্ক হওয়ায় সরকারের উচ্চ পর্যায়ে নারীদের গৌরবময় অংশ গ্রহণ বিদ্যমানঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  মতলব উত্তরে কালবৈশাখী ঝড়ে তান্ডবে লন্ডভন্ড দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস উল্টে নদীতে

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন স্থগিত করেননি হাইকোর্ট

Lovelu / ২৯৭ Time View
Update : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২

২৮ জানুয়ারি অনুষ্ঠ্যেয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে স্থগিতাদেশ দেননি হাইকোর্ট। তবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোটার তালিকা থেকে বাদ পড়া শিল্পীদের শুনবেন আদালত। রুলে আরও ৮৭ জন বাদ পড়া শিল্পীকে অন্তর্ভুক্ত করেছেন।

বুধবার (২৬ জানুয়ারি) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে চলচ্চিত্র শিল্পী সমিতি সেক্রেটারি জায়েদ খানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ন, অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি। আবেদনকারী শিল্পীদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায় ঢাকা পোস্টকে বলেন, আদালত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে স্থগিতাদেশ দেননি। আদালত বলেছেন, ভো

টার তালিকা থেকে বাদ পড়া শিল্পীদের রুল প্রস্তুত হলে আদালত শুনবেন। এই রুলে আরও ৮৭ জন শিল্পীকে অন্তর্ভুক্ত করেছেন আদালত।

এর আগে, গত সপ্তাহে কোনো নোটিশ ছাড়াই চলচ্চিত্র শিল্পী সমিতির ১৬ সদস্যকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

পরে আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন স্থগিত চেয়ে সম্পূরক আবেদন করা হয়। খোরশেদ আলম খসরুসহ ১৬ জন শিল্পী নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হাইকোর্টে রিট করেন।

ওইদিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মামুনুর রশিদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মিশা সওদাগর-জায়েদ খানের নেতৃত্বে একটি প্যানেল ও ইলিয়াস কাঞ্চন-নিপুনের নেতৃত্বে আরেকটি প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category