• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
Headline
নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী 

ওমানকে হারিয়েই শুরু চায় বাংলাদেশ

Lovelu / ৩০৪ Time View
Update : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩

ডেস্ক নিউজঃ

স্বাগতিক ওমানকে হারিয়েই মেন্স হকি জুনিয়র এশিয়া কাপ (অনূর্ধ্ব-২১) টুর্নামেন্ট শুরু করতে চায় বাংলাদেশ যুব দল। ওমানের সালালাহ শহরে এই টুর্নামেন্টের দশম আসরের পর্দা উঠছে আজ। খেলা চলবে ১ জুন পর্যন্ত। উদ্বোধনী দিনেই ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক দলের মুখোমুখি হচ্ছে লাল-সবুজরা। সালালাহ স্পোর্টস কমপ্লেক্সে বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি। এর আগে বাংলাদেশ সময় রাত পৌনে ৮টায় এই গ্রুপের আরেক ম্যাচে মালয়েশিয়া খেলবে উজবেকিস্তানের বিপক্ষে। একই দিন ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় সকাল ৯টায় মাঠে নামবে জাপান ও থাইল্যান্ড এবং বিকাল সাড়ে ৩টায় শক্তিশালী পাকিস্তানের মুখোমুখি হবে চাইনিজ তাইপে।

জুনিয়র এশিয়া কাপের প্রথম ম্যাচে ওমানের বিপক্ষে জয়ের ব্যাপারে দারুণ আত্মপ্রত্যয়ী বাংলাদেশের দলের প্রধান কোচ মামুন-উর রশিদ ও অধিনায়ক প্রিন্স লাল সামন্ত। গতকাল শেষ মুহূর্তের অনুশীলনের পর এমন কথাই জানান তারা। এই টুর্নামেন্টকে সামনে রেখে তিন মাস আগে থেকেই জাতীয় যুব দলের ক্যাম্প শুরু করে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। এই সময়ের মধ্যে ভারতেই প্রায় ২০ দিনের কন্ডিশনিং ক্যাম্প করেছেন প্রিন্স লাল সামন্তরা। ক্যাম্পের পাশাপাশি হরিয়ানাতে ১০টি প্রস্তুতিমূলক ম্যাচও খেলেছে বাংলাদেশ দল। আন্তর্জাতিক কোন টুর্নামেন্টে খেলার আগে অতীতে দেশের বাইরে এমন দীর্ঘ সময়ের ক্যাম্প করার এবং অনুশীলন ম্যাচ খেলার সুযোগ পায়নি বাংলাদেশ হকি দল। তাই তো যুবাদের ঘিরে প্রত্যাশা একটু বেশিই। প্রত্যাশা পূরণে অবশ্য কোচ মামুন-উর রশিদ দৃঢ়প্রতিজ্ঞ। দল নিয়ে তিনি আশাবাদি। ওমান ম্যাচকে সামনে রেখে মামুন কাল বলেন, ‘টুর্নামেন্ট খেলতে ১৯ মে আমরা সালালাহ শহরে এসেছি। ওইদিন থেকে আজ (গতকাল) নিয়ে টানা তিন দিন অনুশীলন করিয়েছি দলকে। টুর্নামেন্ট ভেন্যুর মাঠটা ধীরগতির। অনেক পুরাতন মাঠ। এখানে আগে খেলা হয়নি। কারণ এখনকার পানি নিষ্কাশন ব্যবস্থা ছিল না। জুনিয়র এশিয়া কাপকে সামনে রেখে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। ঘাসগুলো অনেক বড়। তারপরও ওমানের বিপক্ষে আমরা জয়ের জন্য মাঠে নামব। জয় দিয়েই আমরা টুর্নামেন্ট শুরু করতে চাই।’

যে কোন পর্যায়ের হকিতে বাংলাদেশ-ওমান দ্বৈরথ বেশ পুরনো। দু’দলের লড়াইটাও হয় জমজমাট এবং তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। চলতি বছরের ১২ জানুয়ারি ওমানের মাসকাটে মেন্স জুনিয়র এএইচ কাপ টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছিল ওমান ও বাংলাদেশ। জমজমাট ফাইনালটির নির্ধারিত সময় শেষ হয়েছিল ১-১ গোলে অমিমাংসিত অবস্থায়। পরে পেনাল্টি শুট আউটে ওমানকে ৭-৬ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ যুব দল। সেই সুখস্মৃতি এখনো উজ্জ্বল কোচ মামুনের কাছে। ওই ম্যাচ নিয়ে মামুন বলেন, ‘ওমানের বিপক্ষে সর্বশেষ ফাইনাল ম্যাচটি নিয়ে আমরা অনেক অ্যানালাইসিস করেছি। ওমানের শক্তিশালী এবং দুর্বল দিকগুলো খোঁজার পাশাপাশি নিজেদের শক্তি এবং দুর্বল জায়গাগুলো চিহ্নিত করেছি। সেই অনুযায়ী কাজ করেছি। আমরা আমাদের স্বাভাবিক খেলাটাই খেলব। মাঠের সমস্যা না হলে ইনশাল্লাহ আমরাই জিতব।’
ওমান ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ অধিনায়ক ও মিডফিল্ডার প্রিন্স লাল বলেন, ‘আমরা বেশ ভালো প্রস্তুতি নিয়েই এখানে এসেছি। আমার দলে কোনো ইনজুরি সমস্যা নেই। সবাই মাঠে নামার জন্য প্রস্তুত আছে। নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলে অবশ্যই আমরা ওমানকে হারাতে পারবো। অতীতে ওমানের বিপক্ষে আমাদের জয়ের রেকর্ড কিন্তু তেমন খারাপ নয়।’

দশ জাতির জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্টে এবার ‘বি’ গ্রুপে লড়ছে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ স্বাগতিক ওমান ছাড়াও আছে উজবেকিস্তান, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়া। অন্যদিকে ‘এ’ গ্রুপে খেলছে ভারত, পাকিস্তান, জাপান, থাইল্যান্ড ও চাইনিজ তাইপে। এ আসরের সেরা ৪ দল আসন্ন যুব বিশ্বকাপ হকিতে খেলার টিকিট পাবে। তাই বিশ্বকাপে চোখ রেখেই জুনিয়র এশিয়াকে ভালো করার লক্ষ্য বাংলাদেশের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category