• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
Headline
সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ গড়ে তোলেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি চাঁদপুর-২ আসন পূর্ণ গঠনে ১১ দফা পরিকল্পনা ঘোষণা করেছেন বিআরপি প্রার্থী ফয়জুন্নুর আখন বিভিন্ন দেশের ভাষা শিক্ষার প্রশিক্ষণ সেন্টার খোলা হবে : ইঞ্জি. শাহনাজ শারমিন  কলাকান্দা ইউনিয়নে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল  মানুষ ধানের শীষে ভোট দিতে উদগ্রীব হয়ে আছে: ড.জালাল উদ্দিন  সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবেঃ ডা. দেওয়ান মোঃ ইমদাদুল হক মানিক খেলাধুলা সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বাড়ানোর অন্যতম মাধ্যমঃ আলমগীর সরকার মেজর জিয়াকে ৭১ রণাঙ্গনে যুদ্ধে যেতে সাহস যুগিয়ে ছিলেন খালেদা- ডাঃ জাহিদ মতলবে আনন্দঘন ও উৎসবমুখর আয়োজনে এসএসসি ৯৫ ব্যাচের ৩০ বছর পূর্তি উদযাপন শ্রীনগরে মধ্য বাঘড়া আলহেরা আইডিয়াল মাদ্রাসার শিক্ষার্থীদের নবীন বরণ

বাবার কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত চিত্রনায়ক ফারুক

Lovelu / ২৬২ Time View
Update : বুধবার, ১৭ মে, ২০২৩

ডেস্ক নিউজঃ

ঢাকাই সিনেমার অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৬ মে) গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের সোম টিওরী কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে এশার নামাজ শেষে তার সবশেষ জানাজা হয়। এরপর পারিবারিক কবরস্থানে বাবা আজগর হোসেন পাঠানের কবরের পাশে দাফন করা হয় তাকে।

এ সময় প্রচণ্ড ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জানাজায় কয়েকশ মানুষ অংশ নেয়। তাকে একনজর দেখার জন্য মানুষের ঢল নামে। জানাজার আগে চিত্রনায়ক ফারুককে গার্ড অব অনার প্রদান করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আস-সাদিক জামান। এ সময় সঙ্গে ছিলেন কালীগঞ্জ থানার ওসি মোহাম্মদ ফয়েজুর রহমান। এ সময় মরদেহ সামনে নিয়ে জানাজায় উপস্থিত সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেন চিত্রনায়ক ফারুকের ছেলে রওশন হোসেন। পরে ফারুকের নামাজে জানাজা পড়ান সোমটিওরী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আবু সাঈদ।

জানাজায় ডাকসুর সাবেক ভিপি ও সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান, সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন, কালীগঞ্জ পৌরসভার মেয়র এসএম রবিন হোসেন, গাজীপুর জেলা পরিষদের সদস্য মো. দেলোয়ার হোসেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আবু বক্কর মিয়া বাক্কু, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, চিত্রনায়ক ফারুকের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চিত্রনায়ক ফারুক সোমবার (১৫ মে) সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী ফারজানা পাঠান, মেয়ে ফারিহা তাবাসসুম পাঠান, ছেলে রওশন হোসেন শরৎ পাঠান, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য ভক্ত-অনুরাগী রেখে গেছেন।

ফারুকের প্রকৃত নাম আকবর হোসেন পাঠান দুলু। ১৯৪৮ সালের ১৮ আগস্ট মানিকগঞ্জের ঘিওরে তার জন্ম। চলচ্চিত্রে এসেছিলেন ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ সিনেমার মাধ্যমে। অভিনয় করেছেন শতাধিক চলচ্চিত্রে। উল্লেখযোগ্য সিনেমা ‘লাঠিয়াল’, ‘সুজন সখী’, ‘নয়নমনি’, ‘সারেং বৌ’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সাহেব’, ‘আলোর মিছিল’, ‘মিয়া ভাই’।

এর মধ্যে ‘লাঠিয়াল’ সিনেমাটিতে অভিনয়ের জন্য ১৯৭৫ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন ফারুক। ২০১৬ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসরে তাকে দেওয়া হয় আজীবন সম্মাননা। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে তিনি সবচেয়ে সফল ও সেরা নায়কদের একজন হিসেবে স্বীকৃত।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ফারুক। ছাত্রজীবন থেকেই তিনি ক্ষমতাসীন এই দলটির রাজনীতির সঙ্গে যুক্ত। ১৯৬৬ সালে ছাত্রনেতা হিসেবে যোগ দেন ছয় দফা আন্দোলনে। সে সময় তার নামে ৩৭টি মামলা হয়। এরপর ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন ফারুক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category