• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
Headline
কুমিল্লাকে নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়তে সুজনের মানববন্ধন এই শিরোপা শুধু একটি ট্রফি নয়, এটি কুমিল্লার মানুষের স্বপ্নঃ কৃষি মন্ত্রী  অস্ত্রোপচারের অপেক্ষায় অসহায় তাজিবুরের পাশে ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশন কোটি টাকা ব্যয়ে নির্মিত ফুলছড়ি উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এখন ভূতের বাড়ি রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী ধর্মসাগর পাড়ে সুপ্রভাত মঞ্চের সুরেলা সকাল সংগীত, মুখরিত সংস্কৃতিপ্রেমীরা মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পশুখাদ্যবাহী ট্যাংকার উল্টে গেছে মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বপন দাস মনি ঋষি গ্রেপ্তার ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘন্টা হরতাল চলছে

মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বাহিরের মানুষ মাঝে জাতীয় পার্টির ত্রাণ বিতরণ 

Lovelu / ১৩৭ Time View
Update : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বেরিবাদের বাহিরের মানুষকে মতলব উত্তর উপজেলা জাতীয় পার্টির পক্ষ থেকে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 

 

শনিবার (৩১ আগস্ট) শিকিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, এখলাসপুর বকুলতলা, সাংনকিভাংঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৫’শতাদিক বানবাসীদের মাঝে ত্রাণ বিতরণের কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব এমরান হোসেন মিয়া।

 

এসময় এমরান হোসেন মিয়া বলেন, যেকোনো দুর্যোগে, দুর্বিপাকে কিংবা সঙ্কটে জাতীয় পার্টির দলের নেতাকর্মীরা সবসময়ই সাধারণ মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন জেলায় যেভাবে বন্যার প্রাদুর্ভাবের কারণে ও কয়েকদিনের টানা বৃষ্টিতে মতলব উত্তরের মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বন্যা নিয়ন্ত্রণ ৬৪ কিলোমিটার বেড়িবাঁধের বাহিরের কিছু পরিবার বন্দী হয়ে পড়েছে। সেই পরিবারগুলোর খোঁজখবর নিতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নির্দেশে মতলব উত্তরের মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বাহিরের বানবাসী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণে কার্যক্রমের উদ্বোধন করলাম। ত্রাণ সামগ্রী বিতরণের কার্যক্রম অব্যাহত থাকবে।

 

তিনি আরও বলেন, মেঘনা ধনাগোদা প্রকল্পের মূল বেরিবাদ ১৯৮৬ সালের পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদ করে দিয়েছে। এখন এই বেরিবাদ রক্ষায় দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে।

 

এসময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মিজানুর রহমান মোল্ল্যা, সাধারণ সম্পাদক সোহরাফ মিয়াজী, ছেংগারচর পৌর জাতীয় পার্টির সভাপতি মো. সেলিম মোল্ল্যা, সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন গাজী, উপজেলা যুব সংহতির সভাপতি জহিরুর ইসলাম, ছেংগারচর পৌর যুব সংহতির সভাপতি নুরুল হুদা, সাধারণ সম্পাদক মো. বাশার, ষাটনল ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি খেকা সরকার, সাধারণ সম্পাদক আবুল বাসার প্রধান প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category