• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
Headline
সেলিম ভূঁইয়া এমপি-এর সঙ্গে হোমনায় যুব ঐক্য পরিষদের মতবিনিময় কুমিল্লা লালমাই লেকল্যান্ডে সুপ্রভাত মঞ্চের সদস্যদের প্রাণবন্ত সাংস্কৃতিক আড্ডা মতলবে পিক-আপের চাপায় যুবক নিহত মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত

ছেংগারচর পৌরসভায় কাউন্সিলর প্রার্থীদের সাথে নৌকা প্রতীকের প্রার্থীর মতবিনিময়

নৌকাকে বিজয়ী করতে আমরা তৃনমুল ঐক্যবদ্ধ আছি…উপজেলা চেয়ারম্যান এমএ কুদ্দুস

Lovelu / ১৮০ Time View
Update : সোমবার, ৩ জুলাই, ২০২৩

নিজস্ব প্রতিবেদক  :

মতলব উত্তরের ছেংগারচর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব আরিফ উল্যাহ সরকারকে বিজয়ী করতে তৃনমূল ঐক্যবদ্ধ হয়েছে। দলমত নির্বিশেষে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে নৌকায় ভোট দিতে হবে।

সোমবার (৩ জুলাই) ছেংগারচর পৌর আওয়ামী লীগ কার্যালয়ে পৌরসভা নির্বাচনে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস এ কথা বলেন।

তিনি আরো বলেন, আ’লীগ এখন ক্ষমতায়। আ’লীগ থেকে মেয়র নির্বাচিত হলেই পৌরসভার যে সমস্ত সমস্যা আছে তার সমাধান হবে। নৌকাকে বিজয়ী করতে হলে আমাদের ওয়ার্ড ও গ্রাম পর্যায়ের মানুষের কাছে যেতে হবে। সরকারের উন্নয়নের কথা মানুষকে বুঝাতে হবে। আমরা যারা আ’লীগের নেতা কর্মী আছি তারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে অব্শ্যই নৌকার জয় হবে। ১৭ জুলাই সারাদিন নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করে ঘরে ফিরবো। নৌকাকে বিজয়ী করতে আমরা তৃনমুল ঐক্যবদ্ধ আছি।

মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী গাজীর সভাপতিত্ত্বে ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আল-মাহমুদ টিটু মোল্লার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান।

এছাড়াও বক্তব্য রাখেন, আ’লীগের উপকমিটির সাবেক সদস্য ও আ’লীগের মনোনীত নৌকার প্রার্থী লায়ন আরিফ উল্যাহ সরকার, পৌর আ’লীগের সাংগঠনিক সসম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জি, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, মাহবুব আলম বাবু’সহ কাউন্সিলর প্রার্থী ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category