• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
Headline
মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডের প্রামান্যচিত্র প্রদর্শনী

নৌকায় ভোট দিয়ে আ’লীগকে ক্ষমতায় আনতে হবে…. উপজেলা চেয়ারম্যান এমএ কুদ্দুস

Lovelu / ১৯৫ Time View
Update : বুধবার, ১৪ জুন, ২০২৩

শহিদুল ইসলাম খোকনঃ

বঙ্গবন্ধুর সোনার নাংলা গড়তে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছে। নৌকার বিজয়ের জন্য বেদাবেদ ভূলে গিয়ে সবাই ঐক্য গড়ে তুলতে হবে। স্বপ্নের পদ্মা সেতু, কর্ণফুলী ট্যানেল,পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, একটি বাড়ি একটি খামার, ফ্লাই ওভার নির্মান, বিনামূল্যে বই বিতরণ, ইউপি তথ্য ও সেবা কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক, মেট্রোরেল, বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার,ছিটমহল, গৃহহীনদের গৃহদান, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি করন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সরকারি ও জাতীয়করন মুক্তিযোদ্ধা ভাতাসহ বিভিন্ন উন্নয়ন করেছে।

বুধবার বিকেলে উপজেলার সুজাতপুর বাজারে আ’লীগের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বাস্তবায়িত উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক, উপজেলা চেয়ারম্যান ও চাঁদপুর-২;আসনে আ’লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি আরো বলেন, স্বাধীনতার পর দেশে যত উন্নয়ন হয়েছে তার নব্বই ভাগ উন্নয়নই হয়েছে আ’লীগের সময়ে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকায় ভোট দিয়ে আ’লীগকে ক্ষমতায় আনতে হবে।

উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও গজরা ইউপির চেয়ারম্যান শহীদ উল্লাহ মাস্টারের সভাপতিত্ত্বে ও ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমানের পরিচালনায় আরো বক্তব্য দেন –

উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নূরুল আমিন বোরহান,ফতেপুর পূর্ব ইউনিয়ন আ’লীগের সাধার সম্পাদক কাজী সালাউদ্দিন,সাবেক ছাত্রনেতা মাসুদুর রহমান মাসুদ,জেলা স্বেচ্ছাসেবকলীগের কৃষি বিষয়কসম্পাদক সুজন ভূইয়া, ইসলামাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফরহাদ হোসেন, সুলতানাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাজহারুল ইসলাম, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান খান।

পবিত্র কোরআন তেলোয়াত করেন, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আ’লীগের সিনিয়র সহ-সভাপতি খাজা আহাম্মদ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category