• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
Headline
সেলিম ভূঁইয়া এমপি-এর সঙ্গে হোমনায় যুব ঐক্য পরিষদের মতবিনিময় কুমিল্লা লালমাই লেকল্যান্ডে সুপ্রভাত মঞ্চের সদস্যদের প্রাণবন্ত সাংস্কৃতিক আড্ডা মতলবে পিক-আপের চাপায় যুবক নিহত মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত

১০ আগস্ট ছেংগারচর পৌরসভার নবনির্বাচিত মেয়র-কাউন্সিলরদের শপথ

Lovelu / ২৬৮ Time View
Update : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩

নিজস্ব প্রতিবেদক :

আগামী ১০ আগস্ট শপথ নিবেন ছেংগারচর পৌরসভার নবনির্বাচিত মেয়র-কাউন্সিলররা। চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তাদের শপথ পাঠ করাবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম। শপথ গ্রহণের ছেংগারচর পৌরসভাকে সাজাতে নবউদ্যোমে কাজ করবেন মেয়র-কাউন্সিলরেরা।

এ নিয়ে উৎসবে আমেজ বিরাজ করছে তাদের কর্মী-সমর্থকদের মাঝে। এর আগে গত ২৬ জুলাই নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশনার। গেজেট প্রকাশের মধ্য দিয়ে ১৭ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে ছেংগারচর পৌরসভার নির্বাচনে মেয়র ও কাউন্সিলরদের সরকারিভাবে বিজয় ঘোষণা করা হয়।

শপথ গ্রহণের তারিখের পূর্বে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ২৮(১) ও ২৮(২)র ধারা অনুসরণে যাবতীয় কার্যাদি সম্পন্ন করে নির্ধারিত তারিখ, সময় ও স্থানে নবনির্বাচিত মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর ও সাধারণ আসনের কাউন্সিলরগণের উপস্থিতি নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করেন স্থানীয় সরকার চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় এর উপ-পরিচালক শাহিনা সুলতানা।

ছেংগারচর পৌরসভার নবনির্বাচিতরা হলেন, মেয়র আরিফ উল্যাহ সরকার (বাংলাদেশ আওয়ামীলীগ), সংরক্ষিত ১নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর সালমা পাটোয়ারী, ২ নম্বর ওয়ার্ডের আকলিমা বেগম এবং ৩ নম্বর ওয়ার্ডের নুরুন নাহার, সাধারণ কাউন্সিলর ১ নম্বর ওয়ার্ডের সবুজ মিয়া, ২ নম্বর ওয়ার্ডের মো. হারিছ খান, ৩ নম্বর ওয়ার্ডের মো. জাহাঙ্গীর আলম , ৪ নম্বর ওয়ার্ডের মোঃ শাহজালাল মুফতী , ৫ নম্বর ওয়ার্ডের আব্দুল মান্নান বেপারী, ৬ নম্বর ওয়ার্ডের আমান উল্লাহ সরকার , ৭ নম্বর ওয়ার্ডের আনোয়ার হোসেন , ৮ নম্বর ওয়ার্ডের শাহজাহান মোল্লা ও ৯ নম্বর ওয়ার্ডের বোরহান উদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category