• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
Headline
ত্রিশালে স্বামীর বাইকে শেষযাত্রা, চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু রূপগঞ্জে ট্রাক-কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের শাখা অফিস উদ্বোধন কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হোমনায় উৎসাহ-উদ্দীপনায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন ত্রিশালে ছাত্রদলের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা যুবসমাজকে অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে হলে তাদের খেলাধুলার মাঠে ফেরাতে হবেঃ আজহারুল হক মুকুল সরকার বর্তমানে আর্থিক সচ্ছলতার বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেঃ বিডা চেয়ারম্যান কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মতলব উত্তরে নিজ অর্থে রাস্তা সংস্কার  মতলব উত্তরে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে ধর্মীয় শোভাযাত্রা ও আলোচনা সভা 

হোমনায় উৎসাহ-উদ্দীপনায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

Lovelu / ১৪ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

তাপস চন্দ্র সরকার।।

বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশের ন্যায় কুমিল্লার হোমনায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, প্রসাদ বিতরণ, পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, হোমনা উপজেলা শাখার উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, হোমনা উপজেলা শাখার সভাপতি তারক ঘোষের সভাপতিত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক অনিক সাহা, সাংগঠনিক সম্পাদক খোকন দাস, অর্থবিষয়ক সম্পাদক লিটন ঘোষ, সহ-অর্থবিষয়ক সম্পাদক কৃষ্ণ দেবনাথ, সহ-সাংগঠনিক সম্পাদক পঙ্কজ সাহা, সহ-অর্থবিষয়ক সম্পাদক রতন শীল ও সদস্য হৃদয় ঘোষ।

এ সময় সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ ও শিক্ষা মানুষের জীবনে ন্যায়, সত্য, মানবতা ও সম্প্রীতির পথ দেখায়। তাঁর আদর্শ ধারণ করে সমাজে শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

পরে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মধ্যে প্রসাদ বিতরণ ও পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category