• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
Headline
সলঙ্গায় মানব সেবার প্রত্যয়ে স্বেচ্ছাসেবীদের নতুন কমিটি তাড়াশের ঝুরঝুরি বাজারে আধুনিক সেবার নতুন দুয়ার সলঙ্গায় প্রীতি প্রমিলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন

হাজীগঞ্জে ভ্রাম্যামান আদালতে অনিবন্ধিত ডায়াগনস্টিক ও হাসপাতাল সীলগালা

Lovelu / ৩০৮ Time View
Update : সোমবার, ৩০ মে, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

হাজীগঞ্জে অবৈধভাবে গড়ে ওঠা একটি হাসপাতাল, একটি ডেন্টাল ক্লিনিক, একটি ডায়াগনস্টিক সেন্টার ও ৩টি চক্ষু হাসপাতাল বন্ধ করে দেয়া হয়েছে। দীর্ঘদিন ধরে এগুলো বেআইনিভাবে চিকিৎসা বাণিজ্য করে আসছিল। গতকাল সোমবার (৩০ মে) বিকেলে হাজীগঞ্জ বাজারের এসব অবৈধ ভাবে গড়ে উঠায় প্রতিষ্ঠানের অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রাশেদুল ইসলাম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রনালয়ের অনিবন্ধিত (লাইসেন্স) ব্যবসা পরিচানা করায় প্রতিষ্ঠানগুলো সীলগালা করেছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মাওলা নঈম বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত হাজীগঞ্জ বাজারের এ মিশন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, হাজীগঞ্জ চক্ষু হাসপাতাল, মা ডেন্টাল কেয়ার, হাজীগঞ্জ মুন হাসপাতাল, আ’লা আই চক্ষু হাসপাতাল ও আলীগঞ্জ চক্ষু হাসপাতালে অভিযান চালায়।

তিনি বলেন, অভিযান চলাকালীন সময়ে প্রতিষ্ঠানের কর্তা-ব্যক্তিরা স্বাস্থ্য অধিদপ্তরের নিবন্ধনের কোনো কাগজপত্র ও প্রমাণাদি দেখাতে না পারায় ডায়াগনস্টিক সেন্টার, হাসপাতাল, চক্ষু হাসপাতাল বন্ধ ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category