• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
Headline
সেলিম ভূঁইয়া এমপি-এর সঙ্গে হোমনায় যুব ঐক্য পরিষদের মতবিনিময় কুমিল্লা লালমাই লেকল্যান্ডে সুপ্রভাত মঞ্চের সদস্যদের প্রাণবন্ত সাংস্কৃতিক আড্ডা মতলবে পিক-আপের চাপায় যুবক নিহত মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত

হাজীগঞ্জে বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের ৪১ তম শাহাদতবার্ষিকী পালন

Lovelu / ৩৩৮ Time View
Update : সোমবার, ৩০ মে, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১ তম শাহাদতবার্ষিকী এবং হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য এম এ মতিনের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। সোমবার (৩০ মে) বিকেলে হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপির প্রধান সমন্বয়ক জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জি. মমিনুল হক এর বাসভবনে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই দিনটি পালন করা হয়।

উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী ইমাম হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ রহিম পাটওয়ারী, সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. খোরশেদ আলম ভুট্টো, সাংগঠনিক সম্পাদক এম এ নাফের শাহ।

আলোচনা সভা শেষে মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম এ নাফের শাহ। মিলাদ ও দোয়া অনুষ্ঠান শেষে তাবারুক বিতরণ করা হয়েছে।

উপজেলা বিএনপিরসাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবলীগের আহবায়ক মো. আকতার হোসেন দুলালের সঞ্চালনায় উপজেলা বিএনপির সহ-সভাপতি প্রফেসর কুদ্দুস, পৌর বিএনপির সহ-সভাপতি মো. নুরুনবী সম্রাট, সাংগঠনিক সম্পাদক মো. শাহাবুদ্দিন সাবু, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. কাজী জসিম উদ্দিন, সিনিয়র যুগ্ন-আহবায়ক মো. হুমায়ন কবির সুমন, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসাইন, সদস্য সচিব মো. জুয়েল রানা তালুকদার, যুগ্ন-আহবায়ক মো. আব্দুল কাদের দেওয়ান, সাব্বির, কবির হোসেন রাজু, পৌর ছাত্রদলের আহবায়ক মো. আবু ইউসুফ, সদস্য সচিব মো. দ্বীন ইসলাম টগরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category