• শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
Headline
৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন 

হাইমচরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ৪ লক্ষ মিটার অবৈধ জাল জব্দ

Lovelu / ৪৮৬ Time View
Update : সোমবার, ২৫ জুলাই, ২০২২

মোঃ সাজ্জাদ হোসেন রনিঃ

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ইং উপলক্ষে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইনের আওতায় চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করে অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

সোমবার ( ২৫ জুলাই ) সকাল ১০টা থেকে বিকাল ২টা পযন্ত জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ইং উপলক্ষে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইনের আওতায় হাইমচরের মেঘনা নদীতে মোবাইল কোর্টের মাধ্যমে কাটাখালী হতে তেলির মোড, গাজীপুর চর, সাহেবগঞ্জে, চরভৈরবী লঞ্চ ঘার্ট এলাকায়া পযন্ত অভিযান অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর ও কোস্টগার্ড কর্মকর্তা মো: ইমদাদ সঙ্গিয় পোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযান শেষে কোস্টগার্ড পল্টুনের সামনে জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে অবৈধ কারেন্ট জাল ধ্বংস করা হয়।
উপজেলা কোষ্টর্গাড পেটি অফিসার বলেন, হাইমচরের মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অসাধু জেলেরা খুটাজাল, মশারি জালসহ বিভিন্ন অবৈধ জাল দিয়ে মাছ শিকার করার সময় মৎস্য দপ্তর ও কোষ্টর্গাড যৌথ অভিযান চালায়। এ সময় অভিযানে ৪ লাখ ১০হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও মশারী জাল জব্দ করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অতিরিক্ত দায়িত¦ মাহবুবুর রশীদ বলেন, জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উৎযাপন উপলক্ষে গত ২৩ জুলাই থেকে আগামী ২৯ জুলাই পযন্ত আমাদের মৎস্য সপ্তাহ উৎযাপিত হতে যাচ্ছে তার ঐ ধারাবাহিকতায় আজকে আমাদের মেঘনা নদীতে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইনের আওতায় অভিযান পরিচালিত হয়েছে। আমরা ইতি মধ্যেই বাংলাদেশ কোস্ট গার্ড হাইমচরের সহযোগীতায় ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ৪ লাক্ষ ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করতে সক্ষম হয়েছি। এই জাল গুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করেছি। এবং আমাদের এই অভিযান অব্যাহত রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য ক্ষেত্র সহকারী মো: ইজাজ মাহমুদ, আলগী উওর ইউনিয়ন পরিষদের ৯নং ইউপি সদস্য মো: মতিন বেপারী, উপজেলা প্রেসক্লাব অর্থ সম্পাদক মো: জাহিদুল ইসলামসহ কোস্ট গার্ডের সদস্য বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category