• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
Headline
মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচিত দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ধর্মসাগর পাড় সুপ্রভাত মঞ্চের আনন্দ ভ্রমণ: ইলিশের রাজধানী চাঁদপুরের মোহনায় মিলবে গান, আড্ডা ও আনন্দ প্রবীণ রাজনীতিবিদ তপন বকসীর মৃত্যুতে চান্দিনায় শোকের ছায়া ত্রিশালে চুরি করতে গিয়ে ময়লার স্তূপে পড়ে আটক যুবক মতলবে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান  ইত্তেফাকুল উলামা ত্রিশালের আংশিক কমিটি ঘোষণা চাঁদপুর-কুমিল্লা সড়কে ডাকাতির প্রস্তুতি: দেশীয় অস্ত্রসহ আটক কুমিল্লা আদালত প্রাঙ্গণে বৃক্ষরোপণ: সবুজের ছায়ায় ন্যায়বিচারের অঙ্গীকার ত্রিশালে পরিত্যক্ত পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

হাইমচরে জনপ্রতিনিধিদের সাথে জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী ওসমান গনি পাটওয়ারীর মতবিনিময়

Lovelu / ৩৬৭ Time View
Update : সোমবার, ৩ অক্টোবর, ২০২২

মোঃ সাজ্জাদ হোসেন রনিঃ   
চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে, চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ওসমান গনি পাটওয়ারী হাইমচরের বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিদের সাথে মোবাইল মার্কার ভোট চেয়ে মতবিনিময় করেন।
৩ অক্টোবর দিনব্যাপী উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে সৌজন্য সাক্ষাৎ করে দোয়া ও ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সবার প্রতি আহবান জানান।
এসময় উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোঃ হাবিবুর রহমান বেগ, সাবেক হাইমচর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাহেদ হোসেন বেপারী, হাইমচর উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আঃ সত্তার গাজী, উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ফখরুদ্দিন আলী আহমেদ, আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক আখন, উপজেলা আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম গাজী, নজরুল ইসলাম লিটন, উত্তর আলগী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর শিকদার, নীলকমল ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক নোয়াব মোল্লা, চরভৈরবী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর কবির, সাংগঠনিক সম্পাদক মোঃ সৈয়দ আহাম্মেদ ভূইয়া, হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের ভিপি রুবেল ভূইয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সাথে ছিল।
সৌজন্য সাক্ষাতে সকল ভোটার দল-মত-নির্বিশেষে উন্নয়নের স্বার্থে আলহাজ্ব ওসমান গনি পাটোয়ারীকে একবাক্যে সমর্থন জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category