• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

ছেংগারচর পৌরসভা পরিদর্শনে জেলা প্রশাসক

স্মাট বাংলাদেশ গড়তে ডিজিটাইজেশনের গুরুত্ব অপরিসীম…জেলা প্রশাসক কামরুল হাসান

Lovelu / ২৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

মাহবুব আলম লাভলু :

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা কার্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কামরুল হাসান।

 

 বৃহস্পতিবার  দুপুর ১:৩০ তিনি পৌর ভবনে পৌঁছলে ছেংগারচর পৌরসভার মেয়র লায়ন আলহাজ্ব মোঃ আরিফ উল্যাহ সরকার ও কাউন্সিল বৃন্দ স্বাগত জানান।

 

  পৌরসভার নাগরিক সেবার মান অনেক উন্নতি হয়েছে জানিয়ে জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠান থেকে সাধারণ মানুষ খুব ভাল সেবা পাচ্ছে। তবে স্মার্ট বাংলাদেশ গড়তে হলে ডিজিটাইজেশনের মাধ্যমে সব ধরনের সেবার মান আরো বেগবান করার উপর গুরুত্বারোপ করতে হবে। স্মাট বাংলাদেশ গড়তে ডিজিটাইজেশনের গুরুত্ব অপরিসীম।  সাধারণ মানুষ যাতে পৌর নাগরিক হিসেবে যে সব সুযোগ সুবিধা পাওয়ার অধিকার সে সব সুযোগ সুবিধা পায়।

 

পৌর ভবণে আগমনের জন্য জেলা প্রশাসককে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান মেয়র আলহাজ্ব মোঃ আরিফ উল্যাহ সরকার।

 

 জেলা প্রশাসক পৌরসভার কর্মকর্তা ও কাউন্সিলরদের সাথে বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য শুনেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা একি মিত্র চাকমা , সহকারি কমিশনার (ভূমি) মো. আল-এমরান খান,ছেংগারচর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফয়েজ আহমেদ,১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সবুজ মিয়া, ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. হারিছ খান, ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহজালাল মুফতি, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমান উল্লাহ, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার হোসেন, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহজাহান মোল্লা ও ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বোরহান উদ্দিন, ১, ২ ও ৩ নম্বর ও ওয়ার্ডের কাউন্সিলর সালমা পাটোয়ারী; ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আকলিমা এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নুরুন্নাহার’সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category