• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
Headline
ঢাকাস্থ চাঁদপুর জেলা বিসিএস অফিসার্স ফোরামের কমিটি গঠন আইএসকেএ চ্যাম্পিয়নশিপে ‎ব্রোঞ্জ পদক পেলেন মতলবের বক্সার জিদান রোটারি ক্লাব অব কুমিল্লার অফিসিয়াল ক্লাব গভর্নর ভিজিট অনুষ্ঠিত ত্রিশালে ইত্তেফাকুল উলামার ত্রি-বার্ষিক সম্মেলন, সদস্য-দায়িত্বশীলদের উপস্থিতির আহ্বান দীর্ঘদিন মামলার জটিলতা শেষ মালিককে জমির দখল বুঝিয়ে দিলেন আদালত গম্বুজ-মিনারে মোগল স্থাপত্য, চার শতক ধরে দাঁড়িয়ে সেকান্দরনগর মসজিদ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার ভারতীয় সীমান্ত থেকে অর্ধকোটি টাকার অবৈধ চোরাচালানী মালামাল জব্দ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করেঃ সমাজকল্যাণ মন্ত্রী বেনাপোলে লোহাবোঝাই ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে মাদ্রাসা শিক্ষক নিহত, আহত ২ জন চাঁদপুরে ট্রেনের নিচে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু

গাজী জসিম উদ্দিন সভাপতি ও মনজুর আলম সাধারন সম্পাদক

স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের মতলব উত্তরে কমিটি গঠন

Lovelu / ৩৩০ Time View
Update : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২

শহিদুল ইসলাম খোকন :
বাংলাদেশ স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের চাদঁপুর জেলার মতলব উত্তর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে গাজী জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক পদে মো. মন্জুর আলম এবং সাংগঠনিক পদে আব্দুল লতিফ বিজয়ী হয়েছে। গতকাল সোমবার দুপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে ভোট গ্রহণের মাধ্যমে নির্বাচিত হয়েছে।

এতে সভাপতি পদে গাজী জসিম উদ্দিন পেয়েছে ২৬ ভোট, তার প্রতিদন্ধী প্রার্থী মামুনুর রশীদ পেয়েছে ১৯ ভোট। সাধারণ সম্পাদক পদে মন্জুর আলম পেয়েছে ২৫ ভোট, তার প্রতিদন্ধী প্রার্থী অজিত কুমার পেয়েছে ২০ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল লতিফ পেয়েছে ২৮ ভোট ও তার প্রতিদন্ধী প্রার্থী মেহেদী হাসান ১৭ পেয়েছে ভোট। উল্লেখ্য মোট ভোটার সংখ্যা ৪৫ টি। প্রতিটি ভোটার ৩ টি করে ভোট প্রয়োগ করেছে।
নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেন ডা. আহসান হাবিব, প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন স্বাস্থ্য পরিদর্শক খলিলুর রহমান এবং সহকারী প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন স্বাস্থ্য পরিদর্শক সুভাষ চন্দ্র সরকার ।

এসময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল, চাদঁপুর জেলা স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের সভাপতি দেওয়ান মো. মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন , সাংগঠনিক সম্পাদক আমীর বাসার, মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য সহকারী এসোসিয়েশন সাবেক সভাপতি মিজানুর রহমান, কামাল হোসেন খান, আনোয়ার হোসেন, সাবেক সহসভাপতি, সেলিনা আক্তার, জসিম উদ্দিন, আহসান উল্লাহ প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category