• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
Headline
শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি নকলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ১,৫৬০ শিক্ষার্থী

কোভিড মোকাবেলায় বেসরকারি হাসপাতালকে স্বীকৃতি প্রদান করায়

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপিকে সংবর্ধনা প্রদান

Lovelu / ৩০৯ Time View
Update : বুধবার, ১৫ মার্চ, ২০২৩

কচুয়া প্রতিনিধি ॥

‘মাননীয় প্রধানমন্ত্রীর সার্বিক নির্দেশনায়’ বিশে^র ১শ বছরের ইতিহাসে কোভিড মহামারী নিয়ন্ত্রনে সফলতা অর্জন,ভ্যাকসিন সংক্রান্ত অভাবনীয় সাফল্য এবং বেসরকারি স্বাস্থ্যখাতকে সম্পৃক্তকরন ও উদ্বুদ্ধ করায় বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশন (বিপিএমসিএ)’র উদ্যোগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপিকে বিরল সংবর্ধনা দেয়া হয়েছে। ১৪ মার্চ মঙ্গলবার বিকালে সোনারগাঁও প্যান প্যাসেফিক ওয়াসিস হোটেলে এ সংবর্ধনা প্রদান করা হয়।

বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশন (বিপিএমসিএ) এর সভাপতি এম এ মুবিন খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংবর্ধিত অতিথি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি।

বিশেষ অতিথি উপস্থিতি ছিলেন, বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি) ও মাননীয় প্রধানমন্ত্রীর প্রাক্তন স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ,অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী,স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যান বিভাগের সচিব মো. আজিজুর রহমান,জাতীয় অধ্যাপক ডা. শাহ্লা খাতুন, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মুস্তফা জালাল মহিউদ্দিন,বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ,স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মুহাম্মদ খুরশিদ আলম,স্বাস্থ্য ও শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা. মো. টিটো মিঞা,প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ইউজিসি অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ,স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সভাপতি ডা. মো. জামাল উদ্দিন চৌধুরী প্রমুখ। বিপিএমসি’র সদস্যভূক্ত ৭২টি মেডিকেল কলেজের ৮শতাধিক বিভিন্ন পর্যায়ের চিকিৎসক,প্রতিটি মেডিকেল কলেজের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকগণ অংশগ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category