• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
Headline
কোটি টাকা ব্যয়ে নির্মিত ফুলছড়ি উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এখন ভূতের বাড়ি রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী ধর্মসাগর পাড়ে সুপ্রভাত মঞ্চের সুরেলা সকাল সংগীত, মুখরিত সংস্কৃতিপ্রেমীরা মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পশুখাদ্যবাহী ট্যাংকার উল্টে গেছে মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বপন দাস মনি ঋষি গ্রেপ্তার ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘন্টা হরতাল চলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা  যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় UIUC’র গবেষণা ইন্টার্নশিপে সুযোগ পেলেন সামিউল আলিম ধুরুং খালের ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে মানিকপুর গ্রাম

মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প বেরীবাঁধ পরিদর্শন

স্বতঃস্ফূর্তভাবে বন্যাদুর্গতদের সাহায্যে এগিয়ে আসার এখনই সময় : তানভীর হুদা

Lovelu / ১৭২ Time View
Update : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ

সাবেক তথ্য ও সংস্থাপন মন্ত্রী মরহুম নুরুল হুদার ছেলে,চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তানভীর হুদা বলেছেন,বন্যা পরিস্থিতির অবনতির কারণে অসহায় মানুষ যখন পানিবন্দী অবস্থায় জীবন যাপন করছেন, তখন সমাজের বিত্তবানদের বন্যার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসা মানবিক দায়িত্ব। মানুষের কষ্ট লাঘবে টাকাপয়সা, খাদ্য, বস্ত্র, পানি, ওষুধসহ যার যা কিছু আছে তা নিয়েই স্বতঃস্ফূর্তভাবে বন্যাদুর্গতদের সাহায্যে এগিয়ে আসার এখনই সময়। দেশে চলমান বন্যা পরিস্থিতি মোকাবিলায় সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

২৪ আগস্ট(শনিবার) রাতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নন্দলালপুর ও বাংলাবাজার মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প বেরীবাঁধ পরিদর্শন ও গণসংযোগকালে বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

তানভীর হুদা আরও বলেন, বন্যার্তরা আমাদেরই ভাই বোন। তারা আমাদেরই দেশের মানুষ। তাই আমাদের দায়িত্ব তাদের পাশে থাকা। আমাদের নেতাকর্মীদের প্রতি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়ার নির্দেশনা রয়েছে।
তিনিও আরও বলেন, বহু জীবনের বিনিময়ে ছাত্র জনতার আন্দোলনে আমরা স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতা ধরে রাখতে হবে। বিএনপির কোন নেতাকর্মীদের আচরণে যাতে কোন সাধারণ মানুষ কস্ট না পায়। সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। সবশেষে তিনি মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বেরীবাঁধ রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকায় ধন্যবাদ জানান।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদার, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক গোলাম রাব্বানী মামুন, বিএনপি নেতা এরফান কাজী, ইসলামাবাদ ইউপির ৯নং ওয়ার্ড মেম্বার আলআমিন, যুবদল নেতা ইমরান, বিএনপি নেতা খোরশেদ আলম মীর, যুবদল নেতা শাহআলম মিয়াজী, সহ সুলতানাবাদ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং মুসল্লিগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category