• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
Headline
কুমিল্লায় গৃহবধূ হত্যা: শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন।। স্বামী খালাস জামালপুরে ভাড়া বাসায় তালাবদ্ধ ফ্ল্যাট থেকে গৃহবধূর লাশ উদ্ধার: স্বামী পলাতক দীর্ঘদিন পর তিন বন্ধুর দেখা, গল্প-স্মৃতিচারণ আর খুনসুটিতে ফিরল হারানো দিনের স্মৃতি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবেঃ ওসি কামরুল হাসান  মতলব উত্তরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জশনে জুলুসে ও আলোচনা সভা ইলিশের রাজধানী চাঁদপুরের নদীর বুকে সুপ্রভাত মঞ্চের স্মরণীয় আনন্দযাত্রা সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভমঃ খায়রুল হাসান বেনু ত্রিশালে অস্বাভাবিক লোডশেডিং, বিদ্যুৎ অফিস ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচিত দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কর্তৃক হামদর্দ বিশ্ববিদ্যালয়ে ৫ শত বৃক্ষরোপণ

Lovelu / ৩৭২ Time View
Update : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২


ওসমান গনিঃ

মুন্সীগঞ্জর গজারিয়া উপজেলা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রজাতির দুই হাজার ঔষধি গাছ লাগানোর লক্ষ্য নিয়ে মুন্সীগঞ্জের গজারিয়ায় হামদর্দ ইউনিভার্সিটি তে ৫ শত প্রজাতির ঔষধি গাছ রোপণ করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (SCB) বাংলাদেশের শীর্ষ নির্বাহীদের একটি দল।

গত (৩ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকালে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (SCB) বাংলাদেশের শীর্ষ নির্বাহীদের একটি দল হামদর্দ ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাস পরিদর্শন করে এবং ৫ শত মূল্যবান এবং বিরল গাছ রোপণ করে। এই কার্যক্রমগুলি SCB তাদের CSR প্রোগ্রামের অংশ হিসাবে স্পনসর করেন। অনুষ্ঠানে ব্যাংকের দুই শতাধিক স্বেচ্ছাসেবক ও উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। বৃক্ষরোপণ কার্যক্রমের পর বিশ্ববিদ্যালয়ের বোর্ড কক্ষে উভয় পক্ষের সাথে একটি ইন্টারেক্টিভ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. ফারুক-উজ-জামান চৌধুরী, উপদেষ্টা প্রফেসর ড. মো. আমানুল্লাহ, কোষাধ্যক্ষ প্রফেসর ড. আবুল খায়ের, রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জম হোসেন এবং পরীক্ষা নিয়ন্ত্রক মো: নূরুল ইসলাম প্রমুখ। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (SCB) বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতি। উভয় পক্ষই সম্মত হয়েছে যে, হামদর্দ ইউনিভার্সিটি বাংলাদেশ দ্বারা চারা রোপণ পরবর্তী যত্ন নেওয়া হবে।
এই কর্মসূচীতে হামদর্দ বিশ্ববিদ্যালয়ে ফলজ-বনজ-ঔষধীসহ ৫ শত প্রজাতির বৃক্ষরোপন করা হয়েছে।
এসময় উপাচার্য প্রফেসর ড. ফারুক-উজ-জামান চৌধুরী, ঢাকা প্রতিদিন ও আমার সংবাদ কে জানায়, ভারসাম্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশের কথা বিবেচনায় নিয়ে হামদর্দ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ কর্মসূচী গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category