• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
Headline
সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে জুলাই শহীদ দিবস পালিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের আপন দুই ভাই নিহত স্কুল-কলেজ চলাকালে কোচিংয়ে পাঠদান নিষিদ্ধ, নির্দেশনা অমান্য করলে ব্যবস্থা: ইউএনও আরাফাত সিদ্দিকী মতলব উত্তরে কৃষক কার্ডের জন্য কৃষক তথ্য সংগ্রহের উদ্বোধন  পৌরসভার উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করাই বর্তমান প্রশাসনের প্রধান লক্ষ্য: পৌর প্রশাসক মাহমুদা কুলসুম মনি রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক আনন্দভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মেডিকেল কলেজ শুধু ডাক্তার তৈরি করেনি, সমাজনেতাও তৈরি করেছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকাকে বসবাসের যোগ্য শহর হিসেবে গড়ে তুলতে হবেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধিরগঞ্জে শিরিন হাবিবের উদ্যোগে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন চাঁদপুরে তিন নদীর মোহনায় ৫ হাজার বস্তা ধান-চালবোঝাই কার্গোডুবি

পরিবারে শোকের মাতম

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের আপন দুই ভাই নিহত

Lovelu / ৫০ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

সৌদি আরবের ওয়াদি আল দাওয়াসির এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের আপন দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের পরিবার, স্বজন এবং এলাকার মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন মোহাম্মদ সজিব ও মোহাম্মদ সুজন। তারা লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার গনিপুর গ্রামের বাসিন্দা।

জানা গেছে, দুই ভাই একই গাড়িতে করে কর্মস্থল থেকে যাত্রাকালে দুর্ঘটনার কবলে পড়েন। দুর্ঘটনায় বড় ভাই মোহাম্মদ সজিব ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় ছোট ভাই মোহাম্মদ সুজনকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

একই পরিবারের দুই ভাইয়ের এমন করুণ মৃত্যুতে স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। তাদের মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর গনিপুর গ্রামে শোকের ছায়া নেমে আসে। প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে নিহত দুই ভাইয়ের মরদেহ দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category