• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
Headline
দীর্ঘদিন পর তিন বন্ধুর দেখা, গল্প-স্মৃতিচারণ আর খুনসুটিতে ফিরল হারানো দিনের স্মৃতি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবেঃ ওসি কামরুল হাসান  মতলব উত্তরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জশনে জুলুসে ও আলোচনা সভা ইলিশের রাজধানী চাঁদপুরের নদীর বুকে সুপ্রভাত মঞ্চের স্মরণীয় আনন্দযাত্রা সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভমঃ খায়রুল হাসান বেনু ত্রিশালে অস্বাভাবিক লোডশেডিং, বিদ্যুৎ অফিস ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচিত দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ধর্মসাগর পাড় সুপ্রভাত মঞ্চের আনন্দ ভ্রমণ: ইলিশের রাজধানী চাঁদপুরের মোহনায় মিলবে গান, আড্ডা ও আনন্দ প্রবীণ রাজনীতিবিদ তপন বকসীর মৃত্যুতে চান্দিনায় শোকের ছায়া

সোনার বাংলা গড়তে বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ভুমিকা অনস্বীকার্য- বিএইচএম কবির আহমেদ

Lovelu / ২৭৫ Time View
Update : সোমবার, ৮ আগস্ট, ২০২২

স্টাফ রিপোর্টার :

মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ বলেছেন, মহিয়সী বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন বঙ্গবন্ধুর সকল কাজের অনুপ্রেরণার উৎস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে বেগম ফজিলাতুন্নেছা সহায়ক ভূমিকা রেখেছেন। বঙ্গবন্ধুর সব কাজের সহচারী সর্বংসহা এই নারী জীবনে যেমন পাশে ছিলেন, মরণেও তেমনি সঙ্গী হয়েছেন। স্বামীর নির্মম মৃত্যুর খবর শুনে তিনি বাঁচার জন্য আকুতি জানাননি। বরং নির্ভয়ে বলেছেন আমাকেও মেরে ফেলো-এই সাহসিকতাই জীবনে-মরনে তাকে মহিমান্বিত করেছে। চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

৮ আগস্ট উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান। অন্যান্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, ইন্সপেক্টর (তদন্ত) হারুনুর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খান, উপজেলা শিক্ষা অফিসার নাজমুন নাহার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনিন আক্তার।

পরে দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category