• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

সৈয়দপুরে রাফিক হত্যার জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে পরিবার ও এলাকাবাসীর মানববন্ধন

Lovelu / ২২৩ Time View
Update : সোমবার, ১২ মে, ২০২৫

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারী সৈয়দপুরে রাফিক হত্যার সাথে জড়িতদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নিহত রাফিকের পরিবারবর্গ ও এলাকাবাসী।

আজ সোমবার (১২ মে) দুপুরে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মানববন্ধনে বক্তারা রাফিক হত্যাকারী ও জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান ।

উল্লেখ্য গত শুক্রবার ( ৯ মে) আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ এলাকার সুখীপাড়ার পাশে ধান ক্ষেতে মরদেহ দেখতে পায় স্থানীয়রা । পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় ।
এ ঘটনায় পর নিহত মোঃ রাফিক (২২) বাবা হাফিজুল হক নিজে বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৭/৮ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ ফইম উদ্দিন বলেন, ঐ ঘটনায় মামলার পরেই পুলিশ এজাহার নামীয় আসামী সোনা মিয়াকে (৩৬) গ্রেফতার করেছে সৈয়দপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত সোনা মিয়া ঘটনাস্থলের কাছেই সুখীপাড়ার মৃত আজিবর রহমানের ছেলে।

তিনি আরো জানান, এ বিষয়ে পুলিশ সকলকে গ্রেফতারের সর্বাত্মক চেষ্টা করছে।পুলিশের পাশাপাশি ডিবি সদস্যরা কাজ করছে । মূলত তারা ঘটনার পর থেকে পালাতক রয়েছে তবুও আমরা কাজ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category