• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
Headline
সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ গড়ে তোলেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি চাঁদপুর-২ আসন পূর্ণ গঠনে ১১ দফা পরিকল্পনা ঘোষণা করেছেন বিআরপি প্রার্থী ফয়জুন্নুর আখন বিভিন্ন দেশের ভাষা শিক্ষার প্রশিক্ষণ সেন্টার খোলা হবে : ইঞ্জি. শাহনাজ শারমিন  কলাকান্দা ইউনিয়নে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল  মানুষ ধানের শীষে ভোট দিতে উদগ্রীব হয়ে আছে: ড.জালাল উদ্দিন  সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবেঃ ডা. দেওয়ান মোঃ ইমদাদুল হক মানিক খেলাধুলা সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বাড়ানোর অন্যতম মাধ্যমঃ আলমগীর সরকার মেজর জিয়াকে ৭১ রণাঙ্গনে যুদ্ধে যেতে সাহস যুগিয়ে ছিলেন খালেদা- ডাঃ জাহিদ মতলবে আনন্দঘন ও উৎসবমুখর আয়োজনে এসএসসি ৯৫ ব্যাচের ৩০ বছর পূর্তি উদযাপন শ্রীনগরে মধ্য বাঘড়া আলহেরা আইডিয়াল মাদ্রাসার শিক্ষার্থীদের নবীন বরণ

সাহিত্য ও সাংবাদিকতায় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন জয়নুল

Lovelu / ৫৭৯ Time View
Update : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সভাপতি, সাহিত্যিক ও সাংবাদিক ম. জয়নুল আবেদীন রোজ ভারত থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন। সাহিত্য ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য তাকে ভারতের ‘ম্যাজিক বুক অফ রেকর্ড’ এ ডিগ্রি প্রদান করেছে। ম. জয়নুল আবেদিনের বাড়ি সিরাজগঞ্জ জেলায়।

ম. জয়নুল আবেদিন রোজ লন্ডন পোয়েটস্ ক্লাবের সভাপতি। এছাড়া তিনি যুক্তরাজ্য এবং বাংলাদেশের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি একাধারে কবি, সাংবাদিক, সম্পাদক এবং সংগঠক। এ ছাড়াও বাংলাদেশে থেকে প্রকাশিত দৈনিক বাংলাদেশ সমাচার-এর বিশেষ প্রতিনিধি এবং যুক্তরাজ্যের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ। অন্যদিকে তিনি ইংরেজি দৈনিক বাংলাদেশ ডায়েরি-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হিসেবেও কাজ করেছেন।

তিনি বাংলাদেশ সরকার ও জাতিসংঘ অনুমোদিত ‘সার্চ হিউম্যান রাইটস সোসাইটি’-এর আন্তর্জাতিক বিষয়ক পরিচালক, বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক সোসাইটি (বিইউজেএস)-এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। জয়নুল আবেদিন রোজ জানান, দেশের উন্নয়নে অবদান রাখার প্রত্যয়ে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

সম্মানসূচক এ ডক্টরেট ডিগ্রি প্রাপ্তিতে অনুভূতি জানিয়ে ম. জয়নুল আবেদিন রোজ বলেন, আমি এই সম্মানে ভূষিত হয়ে অত্যন্ত আনন্দিত। সেই সঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করছি ‘ম্যাজিক বুক অফ রেকর্ড’ কর্তৃপক্ষের প্রতি। তারা আমাকে এই সম্মানের যোগ্য মনে করায় আমি ভীষণ গর্বিত। এ সম্মান প্রাপ্তিতে বিভিন্ন গুণীজন আমাকে বিভিন্নভাবে অভিনন্দন জানিয়েছেন। আমি তাদের প্রতিও কৃতজ্ঞ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category