• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
Headline
মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচিত দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ধর্মসাগর পাড় সুপ্রভাত মঞ্চের আনন্দ ভ্রমণ: ইলিশের রাজধানী চাঁদপুরের মোহনায় মিলবে গান, আড্ডা ও আনন্দ প্রবীণ রাজনীতিবিদ তপন বকসীর মৃত্যুতে চান্দিনায় শোকের ছায়া ত্রিশালে চুরি করতে গিয়ে ময়লার স্তূপে পড়ে আটক যুবক মতলবে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান  ইত্তেফাকুল উলামা ত্রিশালের আংশিক কমিটি ঘোষণা চাঁদপুর-কুমিল্লা সড়কে ডাকাতির প্রস্তুতি: দেশীয় অস্ত্রসহ আটক কুমিল্লা আদালত প্রাঙ্গণে বৃক্ষরোপণ: সবুজের ছায়ায় ন্যায়বিচারের অঙ্গীকার ত্রিশালে পরিত্যক্ত পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

সানফ্লওয়ার স্কুলের বার্ষিক পরীক্ষা ফল প্রকাশ

Lovelu / ১৩৮ Time View
Update : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

শনিবার (২৮ ডিসেম্বর) সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা প্রশাসন পরিচালিত উল্লাপাড়া সানফ্লাওয়ার স্কুলের ২০২৪ শিক্ষাবর্ষের বার্ষিক ফলাফল প্রকাশ অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়। সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি, উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) রোজিনা আক্তার এতে প্রধান অতিথি ছিলেন।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উক্ত স্কুলের সভাপতি আবু সালেহ্ মোহাম্মদ হাসনাতের সভাপতিত্বে এবং স্কুলের সিনিয়র শিক্ষক সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্কুলের প্রধান শিক্ষক কল্যাণ ভৌমিক, স্কুল কমিটির অভিভাবক সদস্য আব্দুল মালেক, রুনা খাতুন, অভিভাবক হবিবুর রহমান ও পার্থ কুন্ডু প্রমুখ।

অনুষ্ঠানে প্রত্যেকে শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের হাতে পুরুষ্কার তুলে দেন প্রধান অতিথি ও সভাপতি। অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষায় স্কুলে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত শিক্ষার্থী মেহেজাবিন জান্নাত এবং উপজেলা পর্যায়ে মেধা যাচাই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী এই স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া ইসলামকেও পুরষ্কৃত করা হয়।

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে পেটরা কোম্পানি আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ নেওয়া এই স্কুলের ৯ জন কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে স্কুলের শিক্ষার্থীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category