• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
Headline
মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

সাদুল্লাপুরে প্রয়াত দিপু চৌধুরীর স্মরণে ওয়াজ মাহফিলে

Lovelu / ১৮৮ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিবেদক   :

 

 আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও চাঁদপুর -২ আসেনর সংসদ সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের জোষ্ঠ্যপুত্র ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য প্রয়াত সাজেদুল হোসেন চৌধুরী দিপুর স্মরনে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

 

সাদুল্ল্যাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.ইউসুফ মিয়ার উদ্যোগে বুধবার ১০ জানুয়ারী মতলব উত্তর উপজেলার সাদুল্ল্যাপুরের আমিয়াপুর মধ্যপাড়ায় বাদ আছর থেকে মধ্যে রাত পর্যন্ত চলে।

 

এতে কোরআন ও হাদিসের আলোকে প্রধান বক্তার বয়ান পেশ করেন আমিয়াপুর হযরত বিবি মা ফাতেমা (রা) মহিলা মাদ্রাসার সুপার ও আমিয়াপুর জলিলিয়া দরবার শরীফের খলিফা হজরত মাওলানা মুফতি মো.ফারুক আহমেদ। বিশেষ বক্তার বক্তব্যে দেন- বেলতলী জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি হোসাইন আহমেদ আশেকী, সাড়ে পাচাআনী হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার সহকারী মৌলভী মাওলানা আবু তালেব, তরুণ উদীয়মান বক্তা স্যায়িদ সাইফুল ইসলাম কাদেরী, আমিয়াপুর কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মোয়াজ্জেম হোসেন, আমিয়াপুর হযরত আয়শা(রা) জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা জিহাদুল ইসলাম।

ওয়াজ মাহফিলেও সভাপতিত্ত্ব করেন আবদুল বারেক ও পরিচালনা করেন কালিপুর নাছির আহমদ চৌধুরী দাখিল মাদ্রাসার সুপার আমির হামজা জালালী আল-কাদরী। ওয়াজ মাহফিল শেষে আখেরী মোনাজাতে প্রয়াত সাজেদুল হোসেন চৌধুরী দিপুসহ সকলের জন্য দোয়া করা হয়েছে এবং তাবারুক বিতরণ করা হয়েছে।

 

এসময় উপস্থিত ছিলেন, সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল বাশার বাবুল, মুক্তিযুদ্ধা নাজিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম টিটু, যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম খোকা, উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক শাহীন চৌধুরী, সাদুল্লাপুর ইউপির সাবেক ইউপি সদস্য আব্দুল হালিম, দ্বীন ইসলাম, কৃষকলীগের সভাপতি জসিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ফয়েজ বেপারি, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category