• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
Headline
মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

সাজেদুল হোসেন চৌধুরী দীপুর রোগ মুক্তির জন্য মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবে দোয়া ও মিলাদ 

Lovelu / ২০০ Time View
Update : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩

গোলাম নবী খোকন: 

 

অভিবক্ত ঢাকা মহানগরের সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্ত্রী, স্বাধীনতা পদক পুরস্কার প্রাপ্ত, বাংলাদেশ আওয়ামীলীগ এর প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর দুই আসনের নৌকা প্রতিকের প্রার্থী জননেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এর সুযোগ্য পুত্র, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগ এর সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সাজেদুল হোসেন চৌধুরী দীপু অসুস্থ হয়ে ঢাকা ইউনাইটেড হসপিটালে চিকিৎসা ধীন রয়েছে। ওনার রোগ মুক্তির জন্য এবং তিনি যেন আরোগ্য লাভ করে জনকল্যাণে কাজ করতে পারে, এ উপলক্ষে মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ কর্তৃক ১ লা ডিসেম্বর রোজ শুক্রবার বার মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি  একেএম গোলাম নবী খোকনের সভাপতিত্ত্বে  ও সেক্রেটারি সাইফুল ইসলাম এর উপস্থাপনায় অনুষ্ঠানে দীপু চৌধুরীর রোগ মুক্তির জন্য  দোয়া চেয়ে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান দুলাল, সহ- সভাপতি কাজী সালাউদ্দিন, তেপান্তর মাঠ সংগঠনের সভাপতি  মামুনুর রশীদ, দৈনিক যায় য়ায় দিনের মতলব উত্তর প্রতিনিধি নাজমুল হোসেন প্রধান, দৈনিক আলোকিত চাঁদপুরের মতলব উত্তর প্রতিনিধি  নাজমুল হোসেন, ফতেপুর পূর্ব  ইউ সদস্য রিয়াদ হোসেন, ইসলামাবাদ ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক তামজিদ সরকার রিয়াদ প্রমূখ।  এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর টিভির মতলব উত্তর প্রতিনিধি শামীম মিয়াজী,  মতলব সংবাদ এর সাংবাদিক নওফেল,  দৈনিক অপরাধ তথ্য চিত্রের মতলব উত্তর প্রতিনিধি মোশারফ হোসেন। দীপু চৌরীর রোগ মুক্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন সিপাই কান্দি দারুলউলুম হাফিজিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা রফিকুল ইসলাম। অনুষ্ঠানে আর বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category