মাহবুব আলম লাভলু:
বাংলাদেশ আওয়ামীলীগে প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এর সুযোগ্য পুত্র, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগে সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সাজেদুল হোসেন চৌধুরী দীপু চলে গেলেন না ফেরার দেশে(ইন্না-লিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)।তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার(২ ডিসেম্বর)সন্ধ্যা ৫টা ২৭মিনিটে মৃত্যু বরণ করেন।
তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের প্রথম জানাযা ৩ ডিসেম্বর রোববার মতলব উত্তর উপজেলার মোহনপুর উঁচ্চ বিদ্যালয় খেলার মাঠ বাদ যোহর ও
দ্বিতীয় জানাযা মতলব দক্ষিণ নিউ হোস্টেল মাঠে বাদ আসর অনুষ্ঠিত হবে।
তৃতীয় জানাযা আগামী ৪ ডিসেম্বর সোমবার সকাল ১১ ঘটিকায়, ২৩ বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্তান, ঢাকা অনুষ্ঠিত হবে।
সাজেদুল হোসেন চৌধুরী দীপুর মৃত্যুতে আত্মীয়-স্বজন নেতাকর্মী, এলাকার সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ,গত মঙ্গলবার( ২৮ শে নভেম্বর) হৃদরোগে আক্রান্ত হয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন সাজেদুল হোসেন চৌধুরী দীপু।
দিপু চৌধুরী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগে মনোনয়ন চেয়েছিলেন। তিনি দলীয় মনোনয়ন না পেলেও পেয়েছেন তার বাবা বাংলাদেশ আওয়ামীলীগে প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম।
মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল, সাধারণ সম্পাদক আলহাজ মো. হুমায়ুন কবির।
শোক জানিয়েছেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনজুর আহমদ, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান(এসি মিজান), ছেংগারচর পৌরসভার মেয়র মোঃ আরিফ উল্ল্যাহ সরকার,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম হাওলাদার, মতলব উত্তর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।