• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
Headline
ইলিশের রাজধানী চাঁদপুরের নদীর বুকে সুপ্রভাত মঞ্চের স্মরণীয় আনন্দযাত্রা সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভমঃ খায়রুল হাসান বেনু ত্রিশালে অস্বাভাবিক লোডশেডিং, বিদ্যুৎ অফিস ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচিত দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ধর্মসাগর পাড় সুপ্রভাত মঞ্চের আনন্দ ভ্রমণ: ইলিশের রাজধানী চাঁদপুরের মোহনায় মিলবে গান, আড্ডা ও আনন্দ প্রবীণ রাজনীতিবিদ তপন বকসীর মৃত্যুতে চান্দিনায় শোকের ছায়া ত্রিশালে চুরি করতে গিয়ে ময়লার স্তূপে পড়ে আটক যুবক মতলবে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান  ইত্তেফাকুল উলামা ত্রিশালের আংশিক কমিটি ঘোষণা

সাংবাদিক নেতা মরহুম ইকরাম চৌধুরীর স্মরণে হাইমচরে মিলাদ ও দোয়া

Lovelu / ৩৯১ Time View
Update : সোমবার, ৮ আগস্ট, ২০২২

মোঃ সাজ্জাদ হোসেন রনিঃ    
পাঠকপ্রিয় পত্রিকা দৈনিক চাঁদপুর দর্পনের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট লেখক, কলামিস্ট ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রয়াত ইকরাম চৌধুরীর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে হাইমচরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৮ আগষ্ট ২০২২ রবিবার বিকেলে হাইমচর সরকারি হাসপাতাল জামে মসজিদ এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। এতে দৈনিক চাঁদপুর দর্পন হাইমচর উপজেলা প্রতিনিধি মোঃ জাহিদুল ইসলাম এর উদ্যোগে চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, চ্যানেল আই এর স্টাফরিপোর্টার এবং জাগো নিউজের জেলা প্রতিনিধি প্রয়াত ইকরাম চৌধুরীর স্মরনে এ দোয়ার আয়োজন করা হয়। মিলাদ শেষে ইকরাম চৌধুরীর পরিবার পরিজনসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন আলগী বাজার আলিম সিনিয়র মাদরাসার অধ্যক্ষ, দেশব্যাপী আলোড়ন সৃষ্টিকারী আলোচক, বরেণ্য আলেমে দ্বীন আলহাজ্ব মাওলানা মোঃ জিল্লুর রহমান ফারুকী। মিলাদ পরিচালনা পরিষদ সরকারি হাসপাতাল জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ আবু বকর সিদ্দিক।
উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ ফারুকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাহেদ হোসেন দিপু, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রনি, দপ্তর সম্পাদক মোঃ শরীফ হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক শরীফ মোঃ মাছুম বিল্লাহ, অর্থ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ সবুজ হোসাইন, সদস্য জাহাঙ্গীর আলম সহ স্হানীয় রাজনৈতিক, সামাজিক সংগঠননের ব্যাক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লীর একাংশ।
দোয়া শেষে ইকরাম চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় মুসল্লীদের মাঝে তবারক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category